কাস্টমস উপ-কমিশনার আলী রেজার বিচার শুরু

আদালত প্রতিবেদক

আইন-আদালত

প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ের অপরাধে করা মামলায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার উপ কমিশনার আলী রেজা হায়দারের

2025-11-25T13:52:53+00:00
2025-11-25T13:54:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের অপরাধে
কাস্টমস উপ-কমিশনার আলী রেজার বিচার শুরু
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:৫২ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ১:৫৪ পিএম
কাস্টমস উপ-কমিশনার আলী রেজা। ছবি : সময়ের আলো
প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ের অপরাধে করা মামলায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার উপ কমিশনার আলী রেজা হায়দারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মাসুম মিয়া এ অভিযোগ গঠন করেন।

এদিন আসামি পক্ষের আইনজীবীরা মামলার অভিযোগ গঠনের দায় থেকে আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী মো. মঞ্জুর আলম, আব্দুল্লাহ আল মুনসুর রিপন, মো. গাফফার হোসেন, মুহাম্মাদ মিজানুর রহমান ও সাইফুল্লাহ আরাফাত অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের এ আদেশ দেন। এ সময় বিচারক আসামিকে দোষী না নির্দোষ জিজ্ঞেস করিলে সে নিজেকে নির্দোষ বলে দাবী করেন এবং ন্যায় বিচার প্রার্থনা করেন।
আরও পড়ুন

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদীনির সাথে আসামীর ২০১৪ সালের ২৫ এপ্রিল পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। নুয়াইরাহ নুমা বিনতে রেজা নামে তাদের একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে। বর্তমানে সন্তানটি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ২য় শ্রেণী পড়ালেখা করে।

অভিযোগ থেকে আরও জানা যায়, বাদীনির সাথে আসামীর প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন অতিক্রান্ত হলেও বাদীকে আসামী ভরণপোষণ দিত না। ভরণপোষণ চাইলে আসামী বাদীনির সাথে খারাপ আচরণ শুরু করতো। এমনকি গায়েও হাত তুলতো, অন্যত্র বিয়ে করবে বলে বলতো এবং যৌতুক দাবি করত। 

তারপরও বাদীনির অনুমতি ব্যতীত আসামি ২০২৪ সালের ১২ আগস্ট মুর্শিদা আক্তারকে বিয়ে করেন এবং তাকে নিয়ে বসবাস শুরু করেন। এ অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর বিবাদীর প্রথম স্ত্রী নুরে হোমায়রা অভি বাদী হয়ে আদালতে মামলা করেন।

এএডি/


  বিষয়:   কাস্টম  উপ-কমিশনার  আলী রেজা  বিচার  বিয়ে 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: