সাড়ে ৩ ঘণ্টা ধরে পুড়ছে কড়াইল বস্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পরপর এ আগুন লাগে। এ প্রতিবেদন

2025-11-25T20:35:24+00:00
2025-11-25T20:35:51+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
সাড়ে ৩ ঘণ্টা ধরে পুড়ছে কড়াইল বস্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ৮:৩৫ পিএম
আগুন নেভাতে তিন ঘণ্টা ধরে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মীরা। ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পরপর এ আগুন লাগে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বস্তিতে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিস। ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, আগুন নির্বাপণে সর্বোচ্চ কাজ করছে ফায়ার সার্ভিস।

তিনি জানান, কড়াইল বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা, তিনতলা ঘরগুলো আগুনে জ্বলছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বস্তির বেশিরিভাগ বাসিন্দা সাধারণত পোশাককর্মী, রিকশাচালক, হকার বা দিনমজুর। বিকেলে আগুন লাগার সময় তাদের বেশিরভাগই বাড়িতে ছিল না।


সন্ধ্যার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয়রা যে যেভাবে পারছেন চাপকল বা খাল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বস্তির বেশ বড় অংশ জুড়ে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

তবে বস্তির বাসিন্দারা জানান, আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। যে যেভাবে পারছেন ঘরের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন।

এসকে/ 


  বিষয়:   কড়াইল বস্তি  আগুন  ঢাকা  ফায়ার সার্ভিস  নির্বাচন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: