৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত

2025-11-25T22:52:54+00:00
2025-11-25T22:56:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০:৫২ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ১০:৫৬ পিএম
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে। ছবি : সংগৃহীত
প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল এবং রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   রাজধানী  কড়াইল  বস্তি  আগুন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: