দেব-রুক্মিণীর বিয়ে কবে?

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

কলকাতার নায়ক দেব ও নায়িকা রুক্মিণী মৈত্রের প্রেমের গল্প, একসঙ্গে চলচ্চিত্রে কাজ করা, দুই পরিবারের অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি সবকিছুই বারবার

2025-11-26T18:20:53+00:00
2025-11-26T18:20:53+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
দেব-রুক্মিণীর বিয়ে কবে?
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:২০ পিএম 
দেব ও রুক্মিণী মৈত্র। ছবি : সংগৃহীত
কলকাতার নায়ক দেব ও নায়িকা রুক্মিণী মৈত্রের প্রেমের গল্প, একসঙ্গে চলচ্চিত্রে কাজ করা, দুই পরিবারের অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতি সবকিছুই বারবার ইঙ্গিত দেয় তাদের গভীর সম্পর্কের। পর্দায় এবং বাস্তবেও এই জুটির রসায়ন নিয়ে বহু বছর ধরে চলছে তুমুল চর্চা। এই তারকা জুটিকে যেখানেই দেখা যায়, সেখানেই ভক্ত ও সংবাদমাধ্যম থেকে একটি প্রশ্ন ঘুরেফিরে আসে, কবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন? 

সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরাগীর কাছ থেকে আবারও একই প্রশ্নের মুখোমুখি হন রুক্মিণী মৈত্র। 

এমন প্রশ্নের জবাবে নায়িকা মজার ছলে বলেন, যে দিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সে দিন আমরা হঠাৎ করেই সকলকে চমকে দেব। সবাই তখন খুবই আশ্চর্য হয়ে যাবে।

অন্যদিকে একই প্রশ্নের জবাবে দেব বলেন, বিয়ে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তবে আমি যে বিয়ে করতে চাই না, এমনটা নয়। অবশ্যই করব। বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে, সবাই সেই বিষয়ে জানতে পারবে।


প্রসঙ্গত, দেবের হাত ধরেই ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’সহ একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন তারা। পর্দার এই জুটি বাস্তবেও যে গভীর সম্পর্কে রয়েছেন, তা তাদের বিদেশ ভ্রমণ আর নানা সময়ের খুনসুটিতে স্পষ্ট।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   কলকাতা  নায়ক  দেব  নায়িকা  রুক্মিণী মৈত্র  প্রেম 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: