বলিউডের ফিটনেস কুইন মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা কখনও থামছে না। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর বেশ কিছুদিন ছিলেন আড়ালে। তবে, প্রেম কি আর গোপন থাকে? এবার নতুন করে এক তরুণ হীরা ব্যবসায়ী, হর্ষ মেহতার সঙ্গে নাম জড়িয়ে শিরোনামে এসেছেন তিনি।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে প্রায় একসময় বিমানবন্দরের টার্মিনালে তাদের উপস্থিতি দেখা যায়। তবে পাপারাৎজিদের নজর এড়াতে, দুজনে আলাদাভাবে বের হওয়ার পরিকল্পনা করেছিলেন।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে মালাইকা ও তার কথিত প্রেমিক হর্ষ মেহতাকে একসাথে দেখা যায়, যা নতুন করে প্রেমের গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালাইকা টার্মিনাল থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পরেই হর্ষ মাস্ক পরিহিত অবস্থায় বের হন। ক্যামেরার লেন্স থেকে বাঁচতে তিনি চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। এরপর, দুজনকে একসাথে একই গাড়িতে উঠতে দেখা যায়। মালাইকা গাড়িতে ওঠার কিছু সেকেন্ডের মধ্যেই হর্ষও সেই গাড়িতে ওঠেন, যা তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও বেশি শক্তি দিয়েছে।
আরও পড়ুন
মালাইকার এই নতুন সঙ্গী হর্ষ মেহতা পেশায় একজন হীরা ব্যবসায়ী। তাদের প্রথম একসাথে দেখা গিয়েছিল মুম্বাইয়ে অনুষ্ঠিত এনরিক ইগলেসিয়াসের কনসার্টে এবং সেই থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়।
অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা গুটিয়ে যাওয়ার পর, মালাইকা এখন নতুন সম্পর্কের বিষয়ে নেটিজেনদের মনোযোগের কেন্দ্রে চলে এসেছেন। যদিও সম্পর্কের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তিনি।
এএডি/