ফেসবুকের লোগো পরিবর্তন সম্পর্কে যা জানা গেল

সময়ের আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ফেসবুকে একটি নতুন লোগো দেখছে বলে জানাচ্ছেন। অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই ফেড হওয়া একটি লোগো

2025-11-28T18:00:41+00:00
2025-11-28T18:00:41+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
ফেসবুকের লোগো পরিবর্তন সম্পর্কে যা জানা গেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:০০ পিএম   (ভিজিট : ২২০)
অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই ফেড হওয়া একটি লোগো দেখা যাচ্ছে। প্রতীকী ছবি
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ফেসবুকে একটি নতুন লোগো দেখছে বলে জানাচ্ছেন। অ্যাপ খোলার সঙ্গে সঙ্গেই ফেড হওয়া একটি লোগো দেখা যাচ্ছে। তবে এ নিয়ে মেটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এজন্য অনেক ব্যবহারকারীরা এটিকে বাগ ভেবে ভুল করছেন। 

এটি কোনো ত্রুটি নয় বরং ব্র্যান্ড রিফ্রেশ বলেও মন্তব্য করছেন অনেক বিশেষজ্ঞরা। এই নতুন লোগো দিয়ে মেটা তিনটি বার্তা প্রকাশ করতে চায়-


১. ভিজ্যুয়াল পরিবর্তন

আগে ফেসবুক খুললেই ফ্ল্যাট-নীল লোগো দেখা যেত, এখন সেটা পরিবর্তিত হয়ে শুধু লোগোর বদলে ঠান্ডা পরিশীলিত গ্রেডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে। এটি একটি ব্র্যান্ড-ইভাল্যুয়েশন কৌশল, এর ফলে ইন্টারফেস নতুন রূপ পায় এবং প্ল্যাটফর্ম আপডেটেড থাকে। 

২. কন্ট্রাস্ট করে ব্যবহার

নীল ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা-ফেডেড লোগো হালকা দৃশ্যমান। শীতের আমেজ প্রকাশ পাচ্ছে তাদের এ নতুন ইন্টারফেসে। এর ফলে অ্যাপ লঞ্চের পাঠযোগ্যতা বাড়ে। 


৩. মেটা ইকোসিস্টেমের সামঞ্জস্য 

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম-সব মেটা প্রোডাক্ট ধীরে ধীরে পরিষ্কার, সুসংগঠিত ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ গ্রহণ করছে। এটি একটি একক ডিজাইন দর্শন বজায় রেখে ইকোসিস্টেমের সামঞ্জস্য নিশ্চিত করে।

ফেসবুক এখন সূক্ষ ইউআই ইঙ্গিত ব্যবহার করছে যাতে ব্র্যান্ড সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক থাকে, কিন্তু ব্যবহারকারীর পরিচিতি বা অভ্যাসে কোনও বিশৃঙ্খলা না ঘটে। ফেসবুকের এ নতুন লোগো ডিজাইন ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এটা কোনো বাগ বা সমস্যা নয়।  

/ইউএমএইচ





  বিষয়:   ফেসবুক  লোগো  পরিবর্তন 


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: