বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী ইয়ামি গৌতম রোমান্টিক কমেডি দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও, সময়ের সঙ্গে নিজেকে একজন ভার্সেটাইল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জয় করেছেন তিনি। সম্প্রতি ‘হক্’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে এবং এই সিনেমার সফলতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে।
শুক্রবার (২৮ নভেম্বর) ছিল ইয়ামি গৌতমের জন্মদিন। এই উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসলেও, তার এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘হক্’ ছবির সাফল্যকে কেন্দ্র করে ইয়ামি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে তিনি মন্তব্য করতে চাইলে প্রযোজকদের ওপর দায়িত্ব চাপিয়ে দেন।
আরও পড়ুন
ইয়ামি বলেন, ‘এই ঘোষণা তো প্রযোজকরা করবেন। তবে আমি দর্শকদের ভালোবাসায় ভাসছি, সেটা আমি স্বীকার করছি।’ সম্প্রতি নেটিজেনদের মধ্যে আলোচনা হচ্ছে যে, এই ছবি জাতীয় পুরস্কার পেতে পারে। এর উত্তরে ইয়ামি মজা করে বলেন, ‘এই প্রশ্নের উত্তর থেকে কী কী শিরোনাম তৈরি হতে পারে, সেটাই ভাবছি। আমি সতর্ক থাকার চেষ্টা করছি, আমি চাই না, আমার কথা ভুলভাবে উপস্থাপন হোক।’
এছাড়া, তিনি জানান, পুরস্কার বা পার্টি অনুষ্ঠানে তার উপস্থিতি কম কেন, সে প্রশ্নের উত্তরে ইয়ামি বলেন, ‘আমি পার্টি বা পুরস্কারের অনুষ্ঠানে যাই না, কারণ আমি যদি সেখানে একাত্মবোধ না করি, তাহলে সেখানে গিয়ে কী লাভ? আমি যদি কাজ করি, আমি জানি, সে কাজ আমাকে চিন্তা-ভাবনা করে এবং পরিশ্রম করে করতে হবে।’
ইয়ামি আরও বলেন, ‘পুরস্কার অনুষ্ঠানে যাওয়ার মানে এই নয় যে আমি সেই অনুষ্ঠানে সম্মানিত হব। কিছু মানুষ পুরস্কারের গুরুত্ব দিতে পারেন, কিন্তু আমি মনে করি, আমার নিজের পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কাজ করব, সঠিক চিত্রনাট্য বাছব এবং সেই সুযোগের অপেক্ষা করব। ২০১৯ সালে ‘উরি’ সিনেমায় যেমন কাজটি পেয়েছিলাম।’
তার বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, তিনি যে কোনো পুরস্কারের প্রতি তীব্র আকর্ষণী নন, বরং নিজের দক্ষতা ও পরিশ্রমে বিশ্বাসী। ইয়ামি বলেন, ‘আমি চাই না আমার কাজের মূল্যায়ন শুধু পুরস্কারের মাধ্যমে হোক। যদি কেউ মনে করেন পুরস্কার তাদের জন্য গুরুত্বপূর্ণ, তা হলে তারা সেই পথ অনুসরণ করুন। তবে আমার পথ আলাদা, আমি নিজের পথেই বিশ্বাসী।’
উল্লেখযোগ্য যে, ২০১২ সালে সুজিত সরকারের পরিচালনায় ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। তার ক্যারিয়ারে আরও বেশ কিছু সফল ছবি রয়েছে, যেমন ‘বাদলাপুর’, ‘কাবিল’, ‘এ থার্সডে’, ‘ওএমজি ২’ এবং ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’।
এএডি/