‘আমার শরীরই, আমার সম্পদ’

সময়ের আলো ডেস্ক

বিনোদন

বলিউডের তারকা এবং সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবার নারী হয়রানি ও কটাক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন। সম্প্রতি তিনি এক দৃঢ়

2025-11-29T06:18:21+00:00
2025-11-29T06:18:30+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
‘আমার শরীরই, আমার সম্পদ’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:১৮ এএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৬:১৮ এএম
বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি : সংগৃহীত
বলিউডের তারকা এবং সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবার নারী হয়রানি ও কটাক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন। সম্প্রতি তিনি এক দৃঢ় বার্তায় স্পষ্ট করে বলেন, নারীর পোশাক, সাজসজ্জা কিংবা আচরণ কোনভাবেই হেনস্তার অজুহাত হতে পারে না। তার মতে, নারীকে যেকোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হতে হলে, সেটি গ্রহণযোগ্য নয় এবং নারীকে অবশ্যই তার অধিকার এবং মর্যাদার জন্য লড়াই করতে হবে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, সম্প্রতি এক আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনদূত হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, নারীরা রাস্তাঘাটে কি ধরনের হয়রানির সম্মুখীন হন এবং সে সম্পর্কে তাদের কী করা উচিত।
আরও পড়ুন

প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া বলেন, ‘তিনিই মনে করেন, অপর প্রান্তের লোকটির চোখে চোখ না তাকালে আপনি সহজে পার পেয়ে যাবেন? তাহলে বলি, একদম নয়। আপনাকে আপনার আত্মবিশ্বাস নিয়ে তার চোখে চোখ রেখে দাঁড়াতে হবে। মাথা উঁচু করে হাঁটুন, কারণ আপনি নিজের দেহ এবং আত্মমর্যাদার অধিকারী।’

এছাড়া, নারী হয়রানি মোকাবিলায় ঐশ্বরিয়া আরও বলেন, ‘নারী হিসেবে আমাদের শিখতে হবে, ‘আমার শরীর, আমার সম্পদ’। নিজের মূল্য নিয়ে কখনোই আপস করবেন না। আত্মবিশ্বাস বজায় রাখুন এবং প্রয়োজনে নিজের জন্য নিজেই লড়াই করুন।’

এই শক্তিশালী বার্তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনা শুরু হয় নারী নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়টি নিয়ে। ঐশ্বরিয়ার কথায়, নারীদের জন্য আত্মবিশ্বাসের পাশাপাশি তাদের ন্যায্যতা এবং নিরাপত্তার জন্য শক্ত অবস্থানে দাঁড়ানো জরুরি।

এএডি/


  বিষয়:   বলিউড  বিশ্বসুন্দরী  ঐশ্বরিয়া রাই বচ্চন 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: