আইনি জটিলতায় রণবীরের ‘ধুরন্ধর’

বিনোদন প্রতিবেদক

বিনোদন

বলিউড সুপারস্টার রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৫ ডিসেম্বর।কিন্তু মুক্তির ঠিক আগেই আইনি

2025-11-29T20:50:10+00:00
2025-11-29T20:50:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
আইনি জটিলতায় রণবীরের ‘ধুরন্ধর’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড সুপারস্টার রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৫ ডিসেম্বর। কিন্তু মুক্তির ঠিক আগেই আইনি জটিলতায় পড়ল আদিত্য ধর পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি।

জানা গেছে, সিনেমাটির মুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শহিদ মেজর মোহিত শর্মার মা-বাবা। তাদের অভিযোগ, এই সিনেমা তৈরির আগে পরিবারের অনুমতি নেওয়া হয়নি। এ কারণে সিনেমার মুক্তি যেন স্থগিত করা হয় সেই আবেদন করেছেন।

মেজর শর্মার পরিবার তাদের অভিযোগে বলেছেন, মেজর শর্মার জীবনের সঙ্গে সিনেমাটির গল্প মিলে গেলেও নির্মাতারা এই অনুপ্রেরণার কথা স্বীকার করেননি।

                                 আরও পড়ুন

ভারতীয় সেনাবাহিনী কিংবা মেজর শর্মার বৈধ উত্তরাধিকারীদের কাছ থেকে কোনো অনুমতি না নিয়েই এই স্পেশাল ফোর্সেস অফিসারের জীবন, গোপন অভিযান এবং আত্মত্যাগের ঘটনা সরাসরি ফুটিয়ে তোলা হয়েছে ধুরন্ধর সিনেমায়।

তবে পরিচালক আদিত্য ধর বলেছেন, ‘রণবীরের চরিত্রের সঙ্গে মোহিতের কোনো মিল নেই। মেজর মোহিত শর্মার জীবন থেকে ধুরন্ধর মোটেই উদ্বুদ্ধ নয়। যদি কখনো তার বায়োপিক তৈরি করি, তা হলে পরিবারের অনুমতি নিয়ে করব।’

সময়ের আলো/এআর



  বিষয়:   রণবীর  ‘ধুরন্ধর’ 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: