প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজমিনা সিদ্দিককে অবৈধভাবে সরকারি জমি দেয়ার অভিযোগে করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।রোববার

2025-11-30T10:56:06+00:00
2025-11-30T10:56:06+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আইন-আদালত
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ এএম 
ফাইল ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজমিনা সিদ্দিককে অবৈধভাবে সরকারি জমি দেয়ার অভিযোগে করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। 

রোববার (৩০ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণটি অনুষ্ঠিত হবে। পরে তাকে জেরা করবেন মামলার একমাত্র গ্রেফতার আসামি খুরশিদ আলমের আইনজীবী।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ১০ কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করে।


আসামির তালিকায় শেখ হাসিনা ও আজমিনা সিদ্দিকসহ রয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
 
একই অভিযোগের অন্য তিনটি মামলায় গত ২৭ নভেম্বর শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৮ মাসের কারাদণ্ড দেয়া হয়।

/এমএইচআর


  বিষয়:   শেখ হাসিনা  প্লট দুর্নীতি  সাক্ষ্যগ্রহণ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: