স্থগিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি

2025-11-30T15:41:17+00:00
2025-11-30T15:41:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
স্থগিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:৪১ পিএম 
প্রতীকী ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি ছিল। এ ছুটি পরে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন ও প্রাকৃতিক দুর্যোগের (ভূমিকম্প) কারণে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে স্থগিত করা হলো। 
আরও পড়ুন

চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি দেওয়ার কথা ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তীতে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

এএডি/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: