মুক্তির পথে হৃদয় খানের ‘ট্র্যাপড’

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

এবার পরিচালক হিসেবে আসতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। বেশ কয়েক বছর আগে তিনি ‘ট্র্যাপড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ

2025-11-30T20:11:16+00:00
2025-11-30T20:11:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
মুক্তির পথে হৃদয় খানের ‘ট্র্যাপড’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:১১ পিএম 
জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। ছবি : সংগৃহীত
এবার পরিচালক হিসেবে আসতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। বেশ কয়েক  বছর আগে তিনি ‘ট্র্যাপড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছিলেন। তবে সেটি আর পরে মুক্তি দেওয়া হয়নি। যদিও ২০২০ সালে এই সিনেমার ‘অচেনা’ শিরোনামের একটি গানও প্রকাশ পায়। চলতি বছরের জুন মাসে এই সিনেমার ‘সাদা কালো’ শিরোনামের আরেকটি গান প্রকাশ করা হয়। 
অবশেষে আলোর মুখ দেখছে হৃদয়ের সেই সিনেমা। 

বিষয়টি নিশ্চিত করেছেন হৃদয় নিজেই। তিনি জানিয়েছেন, এ ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘ট্র্যাপড’। তবে নির্দিষ্ট তারিখ জানাননি তিনি।

স্বল্পদৈর্ঘ্য পরিচালনা প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘ছোটবেলা থেকেই ভিডিওগ্রাফির প্রতি আমার দুর্বলতা ছিল। গান করার আগে থেকেই ভিডিওগ্রাফি শুরু করি। তবে কখনো পেশাদার ভিডিওগ্রাফি করিনি। বিভিন্ন সময়ে ভিডিও সম্পাদনা, কালার গ্রেডিংয়ের কাজও করেছি টুকটাক। তবে নিজে অভিনয় ও পরিচালনা করাটা সত্যিই কঠিন।’

২৫ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্যটির কাহিনি গড়ে উঠেছে ট্র্যাপে বা ফাঁদে পড়া হৃদয় নামের এক তরুণকে ঘিরে। না বুঝেই এক ফাঁদে ফেঁসে যায় হৃদয়। না চাইলেও প্রতিদিন তাকে কাজ করতে হয় মাদক কারবারিদের হয়ে। হতাশামাখা এক সন্ধ্যায় তার সঙ্গে পরিচয় হয় এক তরুণীর। নাম তার মোনা। তাকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখে হৃদয়। কিন্তু চোখের সামনেই খুন হয়ে যায় মোনা। নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামে হৃদয়। নিজের অনাকাক্সিক্ষত অতীতকে ডিঙিয়ে সে কি পারবে এগিয়ে যেতে? নাকি ফেঁসে যাবে আরও এক ফাঁদে?


ট্র্যাপডের শুটিং হয়েছে নিউইয়র্কে। পরিচালনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃদয় খান। তার সঙ্গে দেখা যাবে মোনালিসাকে। এ ছাড়া নিউইয়র্কের স্থানীয় কয়েকজন শিল্পী অভিনয় করেছেন এতে।

এফআর


  বিষয়:   মুক্তির পথে  ট্র্যাপড  জনপ্রিয় সংগীতশিল্পী  হৃদয় খান 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: