‘আমি চাই ও আমার হাত ছেড়ে দিক’

সময়ের আলো ডেস্ক

বিনোদন

চিরঞ্জিত চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র অভিনীত নতুন চলচ্চিত্র ‘হাটি হাটি পা পা’ মুক্তির প্রিমিয়ারে বিশেষ অতিথি হয়ে হাজির ছিলেন টলিউড

2025-12-01T08:55:30+00:00
2025-12-01T08:55:30+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
‘আমি চাই ও আমার হাত ছেড়ে দিক’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৫ এএম 
টলিউড তারকা দেব এবং রুক্মিণী মৈত্র। ছবি : সংগৃহীত
চিরঞ্জিত চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র অভিনীত নতুন চলচ্চিত্র ‘হাটি হাটি পা পা’ মুক্তির প্রিমিয়ারে বিশেষ অতিথি হয়ে হাজির ছিলেন টলিউড তারকা দেব। অনুষ্ঠানে রুক্মিণীকে ঘিরে দেবের করা এক মন্তব্য মুহূর্তেই সবার দৃষ্টি কাড়ে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দেখে দেব নিজের অভিমত জানানোর সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন- রুক্মিণীর নতুন ছবির মতো কখনও কি দু’জন এমনভাবে পাশাপাশি হাঁটলেন?

জবাবে দেব বলেন, ‘না, আমরা কখনো হাটি হাটি পা পা করে চলিনি- আমরা সবসময় দৌড়েই এগিয়েছি।’

তার পরপরই অভিনেতা আরো যোগ করেন, ‘আমি চাই ও আমার হাত ছেড়ে দিক।’ এই বাক্যটি উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রিমিয়ারে উপস্থিত সবাই কিছুটা বিস্মিত হয়ে পড়েন।
আরও পড়ুন

তবে খুব দ্রুতই নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন দেব। তিনি বলেন, ‘ও যেন আমার হাত ছেড়ে নিজের সাফল্যের হাতে হাত রাখে। ধীরে ধীরে- হাটি হাটি পা পা করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাক। এটাই চাই।’

এরপর বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব জানান, ‘রুক্মিণীর ছবি এখনই মুক্তি পেয়েছে, আমারও নতুন ছবি আগামী মাসে আসছে। আপাতত দু’জনেরই পুরো মনোযোগ কাজের দিকে- ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাওয়া আমাদের প্রাধান্য।’

উল্লেখ্য, শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই রুক্মিণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন দেব। তবে দু’জনেই কাজকেই অগ্রাধিকার দেওয়ায় এখনও বিয়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি এই টলিপাড়ার জনপ্রিয় তারকা জুটি।

এএডি/


  বিষয়:   চিরঞ্জিত চক্রবর্তী  রুক্মিণী মৈত্র  টলিউড  তারকা  দেব 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: