হিম শীতল বাতাসে বিপাকে নিম্ন আয়ের মানুষ

পঞ্চগড় সংবাদদাতা

সারাদেশ

উত্তরের হিম শীতল বাতাসে কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড় নিম্ন আয়ের মানুষ।দিন দিন কমছে দিনের ও রাতের তাপমাত্রা। এই

2025-12-01T08:44:50+00:00
2025-12-01T08:44:50+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
হিম শীতল বাতাসে বিপাকে নিম্ন আয়ের মানুষ
পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৪ এএম   (ভিজিট : ১৭০)
পঞ্চগড়ে দিন দিন কমছে দিনের ও রাতের তাপমাত্রা। ছবি : সংগৃহীত
উত্তরের হিম শীতল বাতাসে কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড় নিম্ন আয়ের মানুষ। দিন দিন কমছে দিনের ও রাতের তাপমাত্রা। এই জেলায় শীত মৌসুম আসার পর থেকেই ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা ওঠানামা করছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জেলার প্রকৃতিজুড়ে হালকা কুয়াশা জড়ানো থাকলেও ঝলমলে রোদ নিয়ে উঠে গেছে ভোরের সূর্য। রাতভর বৃষ্টির মতো ঝরেছে বরফ শিশির।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। তাপমাত্রা কমে যাওয়ার কারণে জেঁকে বসেছে কনকনে শীত।

সকাল ৮টার পরে ঘন কুয়াশা না থাকায় পূর্ব আকাশে দেখা মেলে পুবালি সূর্য। ধীরে ধীরে ফুটতে থাকে ঝলমলে রোদ। আর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের কর্মব্যস্ততা। তবে উত্তরের ঝিরিঝিরি বাতাসের কারণে দুর্ভোগ বাড়িয়েছে শীতের তীব্রতায়। বিকাল ৩টার পর থেকে ঠান্ডায় দুর্বল হয়ে পড়ে মানুষ। ৩টার পর থেকে পাথর শ্রমিক গুলো নদীতে কাজ করতে পারছেন না। বরফের মতো ঠান্ডা বাতাসে কাবু করে তুলছে এ এলাকার আপামর মানুষদের। 

রোববার দিবাগত রাত ৯টার পর থেকেই শহরের হাটবাজারগুলোতে জন কোলাহল কমতে থাকে। বাজারের কোথাও কোথাও কাগজের কাটুন, শুকনো কাঠখড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায় সাধারণ মানুষকে। তবে জীবিকার তাগিদে হাড় কাঁপা কনকনে শীতের মধ্যেই গায়ে শীতের কাপড় পরে কাজে বের হতে দেখা গেছে কর্মজীবী মানুষদের। এদের মধ্যে কেউ যাচ্ছেন নদীতে পাথর তুলতে, কেউ চা বাগানে, কেউ ভোরের টাটকা সবজি তুলে খেতে। এই শীতের কারণে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপ বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি।


চা শ্রমিক আখলিমা আকতার বলেন, তীব্র শীতের সঙ্গে হিম বাতাসও বইছে। তাই আজ ঠান্ডা একটু বেশিই মনে হচ্ছে। কুয়াশা না থাকলেও আকাশ মেঘলা রয়েছে। সকাল সকাল ব্যাপক ঠান্ডার কারণে কাজে যেতে মন চাই না। পেটের তাগিদে কাজে যেতে হয়। 

পাথর শ্রমিক স্থানীয় আব্দুর রহিম জানান, হিমেল বাতাসের কারণে ঠান্ডার অনুভূতি বেশি বেড়ে গেছে। সকালও সূর্যের দেখা মিললেও ঠান্ডার প্রভাব রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পঞ্চগড়  নিম্ন আয়  তাপমাত্রা  শীত  কুয়াশা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: