ডিসেম্বর এলো নতুন মাত্রায়

নিজস্ব প্রতিবেদক

প্রথম পাতা

আজ পহেলা ডিসেম্বর। এবার ডিসেম্বর এলো নতুন মাত্রা নিয়ে। আবার রয়েছে দুঃখের আবহও। দুঃখের আবহ এই কারণে যে, বিএনপি চেয়ারপারসন

2025-12-01T02:18:14+00:00
2025-12-01T02:18:14+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
প্রথম পাতা
ডিসেম্বর এলো নতুন মাত্রায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:১৮ এএম   (ভিজিট : ১৩৪)
সংগৃহীত ছবি
আজ পহেলা ডিসেম্বর। এবার ডিসেম্বর এলো নতুন মাত্রা নিয়ে। আবার রয়েছে দুঃখের আবহও। দুঃখের আবহ এই কারণে যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন। শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। এ অবস্থায় সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে। 

ডিসেম্বর মূলত বাংলাদেশের বিজয়ের মাস। নয় মাস স্বাধীনতার যুদ্ধের অবসানের দিন হচ্ছে ১৬ ডিসেম্বর। ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় দিবস জাতীয় ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। 

তবে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতা অভ্যুত্থানও কম গুরুত্বপূর্ণ নয়। ইতিহাসের নতুন বাঁক নিয়ে বাংলাদেশে এক নতুন মাত্রা যোগ হয়েছে। তবে এবার বাংলাদেশ ডিসেম্বরে প্রহর গুনছে আরেক নতুন সরকারের। যে সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে। এখানেই ডিসেম্বরে রচিত হবে নতুন পথরেখা। কারণ এ মাসেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে। 

আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় অর্ধশত বছরের বেশি হলো। কিন্তু স্বাধীনতার সুফল কি এ দেশের মানুষ ভোগ করতে পেরেছে? এ প্রশ্ন বারবার উচ্চারিত হয়েছে। বিশেষ করে বিগত ১৫ বছর মুক্তিযুদ্ধের একমুখী বয়ান হয়েছে। 

মুক্তিযুদ্ধের দাবিদার হিসেবে বিগত সরকার দেশের সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পর সাম্যের পরিবর্তে বৈষম্য বেড়েছিল। মুষ্টিমেয় মানুষ কোটিপতি নয় আর, বিশাল অঙ্কের অর্থ উপার্জন করেছে। একই সঙ্গে বিদেশে অর্থ পাচার করেছে। 

বৈষম্যের অবসানে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে। সারা দেশের মানুষ দেখেছে অন্য এক বিজয়। বিজয় ধরে রাখার জন্য এই ডিসেম্বরে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ডিসেম্বর আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার হিসেবে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচারকে স্থান করে দেবে। 

তখনই সমস্বরে কণ্ঠ মিলিয়ে বলা যাবে, বিজয় নিশান উড়ছে ওই/ বাংলার ঘরে ঘরে। এই নিশান আর কখনো অবনত হবে না। রক্তক্ষয়ী জনযুদ্ধে অর্জিত বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে থাকবে গর্বিত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে।

সময়ের আলো/এআর

  বিষয়:   ডিসেম্বর  নতুন  মাত্রা 


Loading...
Loading...
প্রথম পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: