ঠাণ্ডা হাওয়া ভোট গরম

শাকিল আহমেদ

প্রথম পাতা

পৌষের কনকনে শীতের মধ্যেই দুর্বার গতিতে এগোচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। তফসিল ঘোষণার মাধ্যমে প্ল্যাটফর্ম ছেড়েছিল ভোটের ট্রেন। সোমবার

2025-12-30T00:04:44+00:00
2025-12-30T00:04:44+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রথম পাতা
ঠাণ্ডা হাওয়া ভোট গরম
শাকিল আহমেদ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ এএম 
জাতীয় সংসদ নির্বাচন। ছবি : সংগৃহীত
পৌষের কনকনে শীতের মধ্যেই দুর্বার গতিতে এগোচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। তফসিল ঘোষণার মাধ্যমে প্ল্যাটফর্ম ছেড়েছিল ভোটের ট্রেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সেই ট্রেন প্রথম স্টেশন অতিক্রম করেছে। আজ মনোনয়নপত্র বাছাই শুরুর মধ্য দিয়ে ভোটের ট্রেন যাত্রা করছে দ্বিতীয় স্টেশনের উদ্দেশে। আগামী ৪ জানুয়ারি বাছাই কার্যক্রম শেষ করে পরবর্তী গন্তব্যের দিকে আরও দ্রুত গতিতে ছুটবে নির্বাচন প্রক্রিয়া।

নির্বাচনী তফসিল অনুযায়ী- সোমবার বিকাল ৫টায় শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, সারা দেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ হাজার ৪০৭ জন প্রার্থী, দাখিল করেছেন ২ হাজার ৫৮২ জন। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মনোনয়ন দাখিলপর্ব শেষ হয়েছে। শুরু থেকেই নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা সতর্ক ছিলেন, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে।

ইসির তথ্য অনুযায়ী- দেশের ৬৪ জেলার ১০টি অঞ্চলের ৩০০ সংসদীয় আসনের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ হাজার ৪০৭ জন। এর মধ্যে দাখিল করেছেন ২ হাজার ৫৮২ জন। রংপুর অঞ্চলের ৮ জেলায় মনোনয়ন সংগ্রহ করেন ৩৩৮ জন। দাখিল করেছেন ২৭৮। রাজশাহী অঞ্চলের ৮ জেলায় সংগ্রহ হয়েছে ৩২৯টি মনোনয়নপত্র, দাখিল করা হয়েছে ২৬০টি। খুলনা অঞ্চলের ১০ জেলায় সংগ্রহ করা ৩৫৮টি মনোনয়নপত্রের মধ্যে দাখিল করা হয়েছে ২৭৬টি। বরিশাল অঞ্চলের ৬ জেলায় সংগ্রহ করা হয়েছে ২১২টি মনোনয়নপত্র, দাখিল হয়েছে ১৬৬টি। ফরিদপুর অঞ্চলের ৫ জেলায় সংগ্রহ ১৬৫ ও দাখিল ১৪২। ঢাকা অঞ্চলের ৬ জেলায় সংগ্রহ ৩৬৮ ও দাখিল ৪৪৪। ময়মনসিংহ অঞ্চলের ৬ জেলায় সংগৃহীত ৪০২টি মনোনয়নপত্রের মধ্যে দাখিল হয়েছে ৩১১টি। সিলেট অঞ্চলের ৪ জেলায় সংগ্রহ ১৭৬ ও দাখিল ১৪৬। কুমিল্লা অঞ্চলের ৬ জেলায় সংগ্রহ ৪৯৬ ও দাখিল ৩৬৫।
আরও পড়ুন

চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলায় সংগ্রহকারী ২৯৩ জনের মধ্যে দাখিল করেছেন ১৯৪ জন। দাখিলের শেষ দিনে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার। ফেনী-৩ ও দিনাজপুর-৩ আসনেও খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। এবার তিনি তিনটি আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে মনোনয়ন দাখিল করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে মনোনয়নপত্র জমা দেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে মনোনয়ন ফরম জমা দেন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না। আজ ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বাছাই শুরু হয়ে চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল গ্রহণ ৫ থেকে ৯ জানুয়ারি, নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, প্রচার শুরু ২২ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। এ ছাড়া পোস্টাল ভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৯ লাখ ২৩ হাজার ভোটার। ইসির লক্ষ্য- এ ব্যবস্থায় ৫০ লাখ ভোটারকে অন্তর্ভুক্ত করা।

এএডি/


  বিষয়:   এনসিপি  প্রার্থী  ঘোষণা  আসন  জাতীয় সংসদ  নির্বাচন 


Loading...
Loading...
প্রথম পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: