জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। এ অবস্থায় দেশের বিভিন্ন শ্রেণি ও ধর্মের মানুষ সহ রাজনীতিবিদ ও সাধারণ নাগরিকরা তার সুস্থতার জন্য দোয়া করছেন।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও দোয়ার এ তালিকায় আছেন। সামাজিক মাধ্যমে রোববার তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। নিজের পোস্টে চমক লিখেছেন, ‘পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।’
নেটিজেনরা চমকের মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন এবং সামাজিক মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। অনেকে প্রার্থনা জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে।
আরও পড়ুন
এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল ও অভিনেত্রী তমালিকা কর্মকারও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন।
এএডি/