মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছে। শিক্ষার্থীদের স্বার্থ ও একাডেমিক চাপ বিবেচনায় এ সিদ্ধান্ত

2025-12-02T23:17:41+00:00
2025-12-02T23:18:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ পিএম  আপডেট: ০২.১২.২০২৫ ১১:১৮ পিএম
শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছে বাসমাশিস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছে। শিক্ষার্থীদের স্বার্থ ও একাডেমিক চাপ বিবেচনায় এ সিদ্ধান্ত জানিয়েছে। ফলে দীর্ঘ অনিশ্চয়তার পর বুধবার থেকে সারা দেশে নিয়মিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও শিক্ষাজীবনকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা তাদের অন্যতম দায়িত্ব। তাই, আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে সারা দেশের বিদ্যালয়ে সুষ্ঠুভাবে বার্ষিক পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সমিতির ন্যায্য দাবি-দাওয়াগুলো দ্রুত সমাধানের পথে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চাওয়া হচ্ছে। যাতে ভবিষ্যতে আর কোনোভাবে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত না হয়। সংগঠনের পরবর্তী সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে। 

এর আগে, ১ ডিসেম্বর থেকে এন্ট্রি–পদের বেতন ৯ম গ্রেডসহ চার দফা দাবিতে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। তাদের কর্মসূচির অংশ হিসেবে চলমান বার্ষিক পরীক্ষা, এসএসসি নির্বাচনী পরীক্ষা ও খাতা মূল্যায়ন থেকেও শিক্ষকরা বিরত থেকেছেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মাধ্যমিক  শিক্ষক  কর্মবিরতি  স্থগিত  বুধবার  বার্ষিক পরীক্ষা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: