লেডি বাইকার সোফিয়ার মর্মান্তিক মৃত্যু

সময়ের আলো ডেস্ক

বিনোদন

কলম্বিয়ার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং লেডি বাইকার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

2025-12-03T13:28:36+00:00
2025-12-03T13:28:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
লেডি বাইকার সোফিয়ার মর্মান্তিক মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১:২৮ পিএম  আপডেট: ০৩.১২.২০২৫ ১:২৮ পিএম
লেডি বাইকার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ। ছবি : সংগৃহীত
কলম্বিয়ার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং লেডি বাইকার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গত ২৬ নভেম্বর মাত্র ২৫ বছর বয়সী এই তরুণী ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হন।

পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারেন সোফিয়া তার সুজুকি জিক্সার মোটরসাইকেলে চালাচ্ছিলেন যা প্রায়ই তার সোশ্যাল মিডিয়া কনটেন্টের অংশ হয়ে উঠত। মৃত্যুর দিন রাতে ফ্লোরিডাব্লাঙ্কা শহরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে।

ফ্লোরিডাব্লাঙ্কা ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা ঘটার সময় মোটরসাইকেলটি দুটি গাড়ির মধ্যে চলছিল। তবে এই পরিস্থিতি তদন্তের মাধ্যমে আরও পরিষ্কার করা হবে। প্রাথমিকভাবে বলা হচ্ছে, সংঘর্ষের কারণটি স্পষ্ট নয় তবে প্রসিকিউটর অফিস দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে এবং প্রয়োজন হলে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হবে।
আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন ক্যারেন সোফিয়া। তিনি ইনস্টাগ্রাম ও টিকটকে নিয়মিত ভিডিও শেয়ার করতেন। মৃত্যুর দিন তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে তাকে তার মোটরসাইকেল ধুতে দেখা গেছে, যা তার পছন্দের গ্যাজেটের প্রতি তার ভালোবাসা এবং কাজের প্রতি তার নিষ্ঠা প্রকাশ করে।

তার মৃত্যু শোকের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়া সহ তার অনুরাগীদের মধ্যে। ২৯ নভেম্বর বুকারামাঙ্গায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এএডি/


  বিষয়:   লেডি বাইকা  সোফিয়া  মৃত্যু 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: