বড়পর্দার নতুন জুটি তৌসিফ-তুষি!

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ ও আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। এমনিতেই বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, শিগগিরই

2025-12-03T23:37:41+00:00
2025-12-03T23:39:31+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
বড়পর্দার নতুন জুটি তৌসিফ-তুষি!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৭ পিএম  আপডেট: ০৩.১২.২০২৫ ১১:৩৯ পিএম
জনপ্রিয় অভিনেতা তৌসিফ ও আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। ফাইল ছবি
বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ ও আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। এমনিতেই বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, শিগগিরই বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন তৌসিফ। সেই গুঞ্জন আরও জোরদার হয়েছে সম্প্রতি ফেসবুকে নাজিফা তুষির সঙ্গে তার তিনটি ছবি পোস্ট করার পর থেকে। সেই পোস্টে তৌসিফ লিখেছেন, এ হাওয়া আমায় নেবে কতদূরে। ছবি ও পোস্ট প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। 

এরই মধ্যে পোস্টটিতে ভক্তরা অসংখ্য মন্তব্য করেছেন। কেউ লিখছেন ‘নতুন সিনেমার ইঙ্গিত’, আবার কেউ ধারণা করছেন ‘ওয়েব ফিল্ম’, কেউ বলছেন মিউজিক ভিডিওর অংশ হতে পারে। 

Advertisement
এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, নাম ঠিক না হওয়া নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তৌসিফ ও তুষি। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খুলছে না প্রযোজনা প্রতিষ্ঠান। তারা আপাতত কোনও তথ্য প্রকাশ করতে রাজি নয়। 

বিষয়টি নিয়ে নাজিফা তুষি বলেন, ‘তৌসিফের সঙ্গে কোনও কাজ করছি না। তাই ছবি তুলেছি, তা ছাড়া আর কিছু না। তৌসিফও প্রায় একই উত্তর দিয়েছেন। তবে এই উত্তরে গুঞ্জন আরও বাড়ছে। 


এদিকে, সম্প্রতি বড়পর্দায় কাজ করার ব্যাপারে তৌসিফের কাছে জানতে চাইলে তিনি বলেছেন, ‘বড়পর্দা ভীষণভাবে হাতছানি দিচ্ছে আমাকে। কিন্তু কোথায় যেন একটা বাধা থেকেই যাচ্ছে। সেটা কাটলে খো যাবে বড়র্পায়। অভিনয় যারা করেন, তারে সবার ইচ্ছা থাকে একদিন বড়র্পায় কাজ করবেন। আমারও ইচ্ছা আছে। সবকিছু ঠিক হলে সবাইকে জানাব।’

তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে সম্প্রতি একটি নাটকে অভিনয় করছেন মডেল ও মিস ওয়ার্ল্ড বাংলাশে বিজয়ী শাম্মী ইসলাম নীলা। নাম ‘ফার্স্ট লাভ’। এ কাজের মাধ্যমে ছোটর্পায় অভিষেক হয়েছে নীলার। এরই মধ্যে দর্শকের প্রশংসাও কুড়াতে শুরু করেছে নাটকটি। 

আর তুষিও ব্যস্ত নিজের কাজ নিয়ে। নারীপ্রধান গল্প নিয়ে নতুন সিনেমা নির্মাণে যাচ্ছেন রায়হান রাফি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নাজিফা তুষি। চলতি মাসের শেষ দিক দেশের কয়েকটি লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। এরই মধ্যে রাফির নিদের্শনায় ‘আন্ধার’ নামে এক ভৌতিক গল্পেও অভিনয় করেছেন তুষি। 

সময়ের আলো/এনএ 
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: