ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত নভেম্বর মাসে নগরজুড়ে মোট ২ লখ ৪৭ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে।
বৃহস্পতিবার নগরভবনে ‘ব্যানার, ফেস্টুন অপসারণ কার্যক্রম’ বিষয়ক বিভাগীয় পর্যালোচনা সভা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে পরিচালিত ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
সময়ের আলো/জেডআই