বলিউডে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেম একসময় ছিল আলোচনার শীর্ষে। তরুণ বয়সের সেই সম্পর্ক শেষ হলেও এখনো এটি ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অধ্যায়। বর্তমানে রণবীর আলিয়া ভাটকে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং ক্যাটরিনা কাইফ সংসার করছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে।
তবে অতীতের স্মৃতি এখনো মাঝে-মধ্যে ফিরে আসে নানা আলোচনায়। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে অভিজ্ঞ সাংবাদিক পূজা সামন্ত জানালেন ক্যাটরিনার ব্রেকআপ পরবর্তী মানসিক অবস্থার কথা। জাহরা জানির ইউটিউব চ্যানেলে তিনি জানান, রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারের সময় সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা।
পূজা সামন্তের ভাষ্য, তিনি যশরাজ স্টুডিওতে গিয়ে দেখেন ক্যাটরিনা কান্নায় ভেঙে পড়েছেন। অভিনেত্রীর কথায়, একটি ভুল সিদ্ধান্তের কারণে তিনি নিজের ক্যারিয়ারই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন বলে মনে করছিলেন। এমনকি তিনি আশঙ্কা করছিলেন যে ব্রেকআপের ধাক্কায় হয়তো তার অভিনয় জীবনই থেমে যেতে পারে।
আরও পড়ুন
এরপর সময় বদলেছে। ২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা, সম্প্রতি তাদের পরিবারে এসেছে প্রথম সন্তান। একইভাবে রণবীর-আলিয়ার পরিবারেও এসেছে কন্যাসন্তান রাহা। নতুন জীবনের অধ্যায়ে প্রবেশ করলেও, রণবীর-ক্যাটরিনার পুরোনো প্রেমের গল্প এখনো বলিউড-প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
এমনকি সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ও ক্যাটরিনার পোশাকের রং এক হওয়া নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়- যা আবারও প্রমাণ করে তাদের বিগত সম্পর্ক এখনও ভক্তদের মনে বিশেষ জায়গা দখল করে আছে।
এএডি/