আগামী বছর আসছে তুষির ‘রইদ’

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

ছোটপর্দার অন্যতম প্রিয় মুখ নাজিফা তুষি। তুষি অভিনীত সর্বশেষ সিনেমা ‘হাওয়া’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে। সিনেমাটিতে তার অভিনয় বেশ প্রশংসিত

2025-12-07T21:49:10+00:00
2025-12-07T21:49:10+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
বিনোদন
আগামী বছর আসছে তুষির ‘রইদ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৯ পিএম 
অভিনেত্রী নাজিফা তুষি। ছবি : সংগৃহীত
ছোটপর্দার অন্যতম প্রিয় মুখ নাজিফা তুষি। তুষি অভিনীত সর্বশেষ সিনেমা ‘হাওয়া’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে। সিনেমাটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

তবে এর পরে আর বড়পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। সদ্যই শেষ করলেন রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ। তবে এবার পাওয়া গেল নতুন খবর। আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত তুষি অভিনীত ‘রইদ’ সিনেমাটি। এরপরই নতুন ছবির ঘোষণা দেন নির্মাতা। ২০২২ সালে নিজের প্রথম সিনেমা ‘হাওয়া’ দিয়ে প্রশংসিত সুমন জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝি সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

সিনেমাটিতে তুষির  বিপরীতে দেখা যাবে এ সময়ের অন্যতম আলোচিত অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানকে। এই সিনেমায় আরও দেখা যাবে গুণী অভিনেতা গাজী রাকায়াতকেও।

মুক্তির অপেক্ষায় থাকা নিজের এই কাজ নিয়ে তুষি জানান, সিনেমাটির কাজ অনেক আগেই শেষ করেছি। এর গল্পটা একটু অন্যরকম। দর্শকদের ভালো লাগবে বলে আমার ধারণা। ‘হাওয়া’তে আমাকে যেভাবে দেখা গিয়েছিল এখানে দর্শকরা আমাকে অন্যভাবে দেখতে পাবেন। সব মিলিয়ে বলতে পারি কাজটি ভালো হয়েছে। সিনেমাটি আগামী বছর মুক্তি পাচ্ছে এটি আমার জন্য আনন্দের সংবাদ। এই নিজেও এর প্রতীক্ষায় আছি।’
আরও পড়ুন

এ প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন জানান, ‘আমরা এক বছর আগেই সিনেমার শুটিং শেষ করেছি। এখন চলছে এডিটিংয়ের কাজ। সব ঠিক থাকলে এ মাসেই আমরা সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছি। এরপর ট্রেলার মুক্তি পাবে। পরিকল্পনা করছি আগামী জুন-জুলাইয়ে সিনেমাটি মুক্তি দেওয়ার। তবে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর সিদ্ধান্ত অনেকটা নির্ভর করবে।’

সিনেমাটি নিয়ে সুমন আরও বলেন, ‘ছবির অনেকেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ছয় মাস তারা আমাদের সঙ্গে থেকেছেন, গ্রুমিং শেষে তাদের দৃশ্যধারণ করা হয়েছে। এর বাইরে বড় একটা অংশ খুলনা ও যশোর অঞ্চলের থিয়েটারশিল্পী। এটি একটি প্রেমের গল্প। সঙ্গে পারিপার্শ্বিক অনেক কিছুই উঠে আসবে। সিলেটের সুনামগঞ্জে সিনেমাটির শুটিং হয়েছে। তবে এর সঙ্গে সিলেট অঞ্চলের ভাষা বা আঞ্চলিকতার কোনো সংযোগ নেই। গল্পটি বাংলাদেশের সব অঞ্চলকেই প্রতিনিধিত্ব করবে।’

প্রসঙ্গত, তিন বছর আগেই ‘রইদ’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুমন। সে সময় সিনেমাটি প্রযোজনার কথা ছিল অভিনেত্রী জয়া আহসানের। ২০২০-২১ অর্থবছরে সিনেমা নির্মাণের জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন জয়া। তবে সময়মতো সিনেমার কাজ শুরু করতে না পারায় পরে অনুদানের টাকা ফেরত দিয়েছিলেন তিনি। অনুদানের টাকা ফেরত দিলেও নতুন আয়োজনে ‘রইদ’ নির্মাণের কথা জানিয়েছিলেন সুমন। সে অনুযায়ী বেঙ্গল ক্রিয়েশনসের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, এর আগে তুষি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি ওটিটিতে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’-এ অভিনয় করেছেন।

এএডি/


  বিষয়:   তুষি  বিনোদন  আনন্দ 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: