মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, বাড়ল সময়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এ বছর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে মোট ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের

2025-12-09T16:45:48+00:00
2025-12-09T16:45:48+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার, বাড়ল সময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম 
ফাইল ছবি
এ বছর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে মোট ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের  মেডিকেল ভর্তি আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পর কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে।
 
মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালি বলপয়েন্ট কলম এবং এইচএসসি/সমমানের প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষাকক্ষে ঢুকতে পারবেন। মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস এবং স্বচ্ছ ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ আনতে সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে।

১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বণ্টন-জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান–প্রবণতা–মানবিক গুণাবলি ১৫। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে। উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ৪০।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫ হাজার ৬৪৫ আসন রয়েছে-এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন ৭ হাজার ৪০৬-এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস ১ হাজার ৪০৫। সব মিলিয়ে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০—মোট ১৩ হাজার ৫১ আসন।


এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন ছেলে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ভর্তি পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   মেডিকেল  ভর্তি পরীক্ষা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: