জাবির ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ১১৯ জন

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। সাতটি ইউনিটের ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে

2025-12-09T17:12:05+00:00
2025-12-09T17:12:05+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
জাবির ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ১১৯ জন
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:১২ পিএম 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। সাতটি ইউনিটের ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি। এবার প্রতি আসনের জন্য লড়বেন ১১৯ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এই তথ্য নিশ্চিত করেন।

ইউনিটভিত্তিক আবেদনে ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪২৬ আসন রয়েছে। এ ইউনিটে আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১টি। আসন প্রতি লড়বেন ১৪১ জন।

‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ রয়েছে আসন। এখানে আবেদন পড়েছে ২০ হাজার ৫৮৩টি । আসন প্রতি লড়বেন ৬৩ জন। ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ) ৪৬৬ আসনের মধ্যে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। আসন প্রতি লড়বেন ১০১ জন।


‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) আসন ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ৭২৫টি। এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ৫৮ জন।

‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০ আসনের জন্য আবেদন পড়েছে ৭০ হাজার ২২০ টি। আসন প্রতি লড়বেন  ২২৬ জন। ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের জন্য আবেদন পড়েছে ১১ হাজার ৬১২টি। আসনপ্রতি লড়বেন ৫৮ জন।

‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০ আসনের জন্য আবেদন পড়েছে ৫ হাজার ৪১১ টি। তাই আসন প্রতি লড়বেন ৯৮ জন শিক্ষার্থী। পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তিতে জানানো হবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   জাবি  ভর্তি পরীক্ষা  আসনপ্রতি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: