ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অংকন) ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ফলাফল প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৬ হাজার ৫২১ জন। পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৩৫২ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০২ জন। পাশের হার ১১ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, admission.eis.du.ac.bd ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলাফলের নথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সময়ের আলো/এসকে/