বলিউডের দিকে পা বাড়াচ্ছেন রুক্মিণী

সময়ের আলো ডেস্ক

বিনোদন

দক্ষিণী সিনেমা জগতের সফল অভিনেত্রী রুক্মিণী বসন্ত এবার বলিউডে কাজ করার দিকে মনোযোগ দিচ্ছেন। কন্নড়, তামিল ও তেলেগু চলচ্চিত্রে নিজের

2025-12-15T20:04:08+00:00
2025-12-15T20:04:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিনোদন
বলিউডের দিকে পা বাড়াচ্ছেন রুক্মিণী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৮৮)
অভিনেত্রী রুক্মিণী বসন্ত। ছবি : সংগৃহীত
দক্ষিণী সিনেমা জগতের সফল অভিনেত্রী রুক্মিণী বসন্ত এবার বলিউডে কাজ করার দিকে মনোযোগ দিচ্ছেন। কন্নড়, তামিল ও তেলেগু চলচ্চিত্রে নিজের প্রতিভা প্রমাণ করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। তবে এখন তার দৃষ্টি বলিউডের দিকে। হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে, রুক্মিণী তার হিন্দি ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। উচ্ছ্বাসের সঙ্গে জানান যে, বেশ কিছু আকর্ষণীয় প্রস্তাব তার হাতে এসেছে।

তিনি বলেন, ‘কান্তারা: চ্যাপ্টার ১ -এ রাজকুমারী চরিত্রে অভিনয়ের পর থেকে একের পর এক প্রস্তাব আসছে। তার মধ্যে হিন্দি ভাষার ছবির প্রস্তাবও রয়েছে।’ ‘অনেক কথাবার্তা চলছে, আর আমি খুব উচ্ছ্বসিত।’ -বলেন তিনি।

রুক্মিণীর পারিবারিক পটভূমি এবং হিন্দি ভাষার সঙ্গে তার সম্পর্ক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই হিন্দি ভাষার সঙ্গে পরিচিত। আমাদের পরিবারে হিন্দি ছবির সংস্পর্শ ছিল, কারণ আমি একটি ফৌজি পরিবারের সদস্য। হিন্দি ভাষা আমাদের একে অপরকে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ উপায়।’
আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘এই ভাষায় অভিনয়ের সুযোগ এখনও সেভাবে পাইনি তবে আমি সেই সুযোগের জন্য অপেক্ষা করছি। ঈশ্বরের কৃপায় শিগগিরই হয়তো আমি হিন্দি ছবিতে কাজ শুরু করতে পারব।’

২৯ বছর বয়সী রুক্মিণী এখন পর্যন্ত দক্ষিণী সিনেমায় অসাধারণ অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সপ্ত সাগরদাচে এলো’, ‘আপ্পুডো ইপ্পুডো এপ্পুডো’ এবং ‘মাধারাসি’। এছাড়া, তার হিন্দি ছবিতে অভিষেক হয়েছিল ‘আপস্টার্টস’ ছবির মাধ্যমে।

বর্তমানে রুক্মিণী দুটি উল্লেখযোগ্য ছবির কাজে ব্যস্ত। তার হাতে রয়েছে ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’, ‘ড্রাগন’ এবং মণিরত্নমের একটি নামহীন ছবির কাজ। এই সকল প্রজেক্ট রুক্মিণীর ভবিষ্যত পরিকল্পনার প্রতি তার অটুট প্রতিশ্রুতিরই প্রতিফলন।

এএডি/


  বিষয়:   বলিউড  রুক্মিণী  অভিনেত্রী  অভিনয় 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: