রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশে জবিতে প্রতীকী জুতা নিক্ষেপ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ও তা পদদলিত করতে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে

2025-12-16T15:19:26+00:00
2025-12-16T15:27:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশে জবিতে প্রতীকী জুতা নিক্ষেপ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩:১৯ পিএম  আপডেট: ১৬.১২.২০২৫ ৩:২৭ পিএম
রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশে জবিতে প্রতীকী জুতা নিক্ষেপ। সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ও তা পদদলিত করতে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতীকী কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির অংশ হিসেবে রাজাকারদের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

দর্শন বিভাগের ২০২১২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধে পাকিস্তান আমাদের লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে আমাদের সহপাঠীরা পাকিস্তানের পতাকা এঁকে তা পদদলিত করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ একদল শিক্ষার্থী বাধা দেয়। সেই ঘটনার প্রতিবাদেই আজ আমরা রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করছি।

আরও পড়ুন

ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদ আহমেদ বলেন, স্বাধীনতার এত বছর পরও পাকিস্তানের প্রতি ঘৃণা প্রকাশ করতে প্রশাসনের অনুমতি নিতে হবে, এটা আমরা মেনে নিতে পারি না। রাতে আমাদের ভাইদের পতাকা আঁকা ও পদদলিত করতে বাধা দেওয়া হয়েছে, যার তীব্র নিন্দা জানাই।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা অঙ্কন ও তা পদদলিত করতে প্রশাসনের বাধার প্রতিবাদে শাখা ছাত্রদল উপাচার্যকে অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা রাতভর উপাচার্যের গাড়ি অবরোধ করে রাখে। পরে ভোর পাঁচটার দিকে অবরোধ প্রত্যাহার করলে উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করেন।



/ইউএমএইচ



  বিষয়:   প্যারাট্রুপিং  বিশ্ব রেকর্ড 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: