১৬ ডিসেম্বর বাংলাদেশের গৌরবময় বিজয় দিবস। দেশের এই ঐতিহাসিক দিনে সাধারণ জনগণ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারা সকলেই বিজয়ের আনন্দে মেতে ওঠেন। তবে সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া এই দিনটির গভীর তাৎপর্য নিয়ে ভক্তদের মাঝে এক বিশেষ বার্তা তুলে ধরেছেন।
পিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে এই দিনের গুরুত্ব সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি লাল-সবুজ পোশাকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই লাল সবুজ শুধু রঙ নয়, এটি রক্ত ও স্বপ্নের ইতিহাস। যাদের ত্যাগের ফলে আজ আমরা স্বাধীন, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না।’
আরও পড়ুন
বিজয় দিবসের মাহাত্ম্য নিয়ে আরও একটি বিশেষ দর্শন ব্যক্ত করেছেন পিয়া। তার মতে, বিজয় মানে অহংকার কিংবা আত্মপ্রচারণা নয়। বিজয় হলো সেইসব ত্যাগী শহীদদের প্রতি সম্মান জানিয়ে, মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। তার কথায়, ‘বিজয় মানে অহংকার নয়, বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া।’
এদিন শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিয়া বলেন, ‘শ্রদ্ধায় শহীদদের, ভালোবাসায় বাংলাদেশ। শুভ বিজয় দিবস।’
পিয়ার এই আবেগঘন বার্তা তার ভক্তদের মধ্যে বিজয়ের প্রকৃত মানে উপলব্ধি করিয়ে দেয় এবং স্মরণ করিয়ে দেয় দেশের জন্য জীবন দেওয়া শহীদদের অবদান।
এএডি/