ঢাবির মুজিব হল এখন ‘শহীদ ওসমান হাদী হল’

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামে ব্যানার লাগিয়েছেন হল সংসদের নেতারা।বৃহস্পতিবার

2025-12-19T10:45:02+00:00
2025-12-19T10:45:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবির মুজিব হল এখন ‘শহীদ ওসমান হাদী হল’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ এএম 
ঢাবির মুজিব হল এখন ‘শহীদ ওসমান হাদী হল’। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামে ব্যানার লাগিয়েছেন হল সংসদের নেতারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ক্যাম্পাসজুড়ে বিক্ষোভের মধ্যে হল সংসদের নেতারা হলটির নতুন নাম ঘোষণা করেন।

এ সময় কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ করার প্রস্তাবও উত্থাপন করেন।

এই বিষয়ে হল সংসদের সহ সভাপতি মো. মুসলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের শরিফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহিদ হয়েছেন। যেসব কালচারাল ফ্যাসিস্টদের হাতে হাদি ভাই শাহাদাত বরণ করেছেন, তারা বর্তমানে দিল্লিতে পালিয়ে রয়েছেন।

তিনি আরো বলেন, এই কালচারাল ফ্যাসিস্টদের জনক শেখ মুজিবুর রহমান। সে কারণেই আমরা তাদের নাম বাদ দিয়ে শহিদ শরিফ ওসমান হাদির নামে হলের নামকরণ করতে চাই।


মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ বলেন, মুজিবের জারজ সন্তানদের একের পর এক হত্যাকাণ্ড চলছেই। হলের শিক্ষার্থীরা দুইবার ভিসিকে স্মারকলিপি দিয়েছে। কিন্তু ক্যাম্পাসে কিছু প্রশাসন এবং স্বার্থান্বেষী প্রভাবের কারণে মুজিব ও তার স্ত্রীর নামে থাকা হলের নাম পরিবর্তন হয়নি। হাদি ভাইয়ের মৃত্যু আমাদের ভুলের ফল। তাই মুজিব হলের নাম পরিবর্তন করে শহিদ শরিফ ওসমান হাদির নামে নামকরণ করা হয়েছে। 

এজিএস মুশফিক তাজওয়ার মাহী বলেন, খুনির নামে হল রাখা যাবে না। মুজিবের নামে কোনো হল আমাদের আর চাই না। মুজিব হলকে ‘শহীদ শরীফ ওসমান হাদী’র নামে নামকরণ করা হবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল  শহীদ ওসমান হাদী হল  ওসমান হাদি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: