হাদি হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।শুক্রবার (১৯ ডিসেম্বর)

2025-12-19T18:50:20+00:00
2025-12-19T18:50:20+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
হাদি হত্যার প্রতিবাদে চবিতে বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০ পিএম 
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে চবিতে বিক্ষোভ মিছিল। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) চাকসুর ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘এই মুহূর্তে দরকার সন্ত্রাসীদের গ্রেফতার’, ‘বিচার বিচার বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘ইনকিলাব ইনকিলাব’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়ার সঞ্চালনায় সহ-ছাত্রী জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, গত জুমায় হাদি ভাই আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু এই জুমায় তিনি নেই। আমরা এখনো এটা মেনে নিতে পারছি না। তিনি প্রায়ই বলতেন শহিদ পরিবারের দিকে তাকাতে। আজ হাদি ভাইয়ের পরিবারকেই শহিদ পরিবারের কাতারে দাঁড়াতে হচ্ছে। 


চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, শহিদ হাদি ভাই ৫ আগস্টের পর এক টকশোতে বলেছিলেন, যখন আমরা লড়াই করব, তখন আমাদের শত্রুকে চিনতে হবে। শত্রুকে না চিনলে লড়াই সঠিকভাবে করা যায় না। তার বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের শত্রু চিনিয়ে দিয়ে গেছেন। আমরা শাহবাগের কথা বলি, কিন্তু শাহবাগ কীভাবে আমাদের ক্ষতি করেছে, তা হাদি ভাই আমাদের দেখিয়ে দিয়েছেন।

চাকসুর ভিপি ইব্রাহীম রনি বলেন, হাদি ভাইয়ের মতো একটি কণ্ঠস্বর আমাদের খুব প্রয়োজন ছিল। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের হৃদয়ের কথা বলতেন, খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলতেন। তিনি মানুষের মনের কথা বুঝতেন বলেই তাকে শহিদ করা হয়েছে। 

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হরেজুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসেইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবাইদুল সালমানসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ।

সময়ের আলো/কেএইচও




  বিষয়:   হাদি  হত্যা  প্রতিবাদ  চবি  বিক্ষোভ  মিছিল 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: