এবার উদীচীর কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে

2025-12-19T20:19:04+00:00
2025-12-19T21:32:25+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
এবার উদীচীর কার্যালয়ে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ৯:৩২ পিএম
ছবি : সময়ের আলো
রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা রাত ৭টা ৪২ মিনিটে রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন লাগার সংবাদ পাই। পরে আমাদের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আরআর

  বিষয়:   উদীচী  আগুন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: