প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ২০.১২.২০২৫ ৩:১৮ পিএম
হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে। ছবি : সময়ের আলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে। তাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হবে।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হলে তার মরদেহ ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়।
এদিকে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শহীদ শরিফ ওসমান হাদীকে সমাহিত করা উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে ভিড় না করার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শহিদ শরিফ ওসমান হাদীকে সমাহিত করা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সময়ের আলো/এসেকে/