সানবার্ন ফেস্টিভালে যাওয়ার পথে গুরুতর আহত নোরা ফাতেহি

সময়ের আলো ডেস্ক

বিনোদন

মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় মুহূর্তের অসতর্কতায় ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। আলো-ঝলমলে মঞ্চে ওঠার আগেই

2025-12-21T10:53:01+00:00
2025-12-21T10:53:01+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
সানবার্ন ফেস্টিভালে যাওয়ার পথে গুরুতর আহত নোরা ফাতেহি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ এএম 
বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সংগৃহীত ছবি
মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় মুহূর্তের অসতর্কতায় ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। আলো-ঝলমলে মঞ্চে ওঠার আগেই তিনি একটি সড়ক দুর্ঘটনার শিকার হন এবং মাথায় আঘাত পান।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মুম্বাইয়ের এক জনবহুল এলাকায় অন্য দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নোরা ফাতেহির গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসকেরা কোনো ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে তার সিটি স্ক্যান করান। রিপোর্টে দেখা গেছে, কোনো বড় ধরনের আঘাত বা মস্তিষ্কে রক্তক্ষরণের লক্ষণ নেই। তবে সতর্কতার জন্য চিকিৎসকরা তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেন।


তবু নোরা ফাতেহি এ পরিস্থিতিতে হার মানেননি। চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে তিনি হাসপাতাল ত্যাগ করেন। জানা গেছে, সেই সময় তার সঙ্গে ছিলেন মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা। দুজনে মিলে জনপ্রিয় সানবার্ন ফেস্টিভালে অংশ নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

অঘটনের পরও মাথার ব্যথা উপেক্ষা করে নোরা গাড়িতে ফিরে ডেভিড গুয়েটার সঙ্গে অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং অংশগ্রহণ করেন। আহত অবস্থাতেও তার পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।


/ইউএমএইচ



  বিষয়:   নোরা ফাতেহি  সানবার্ন ফেস্টিভাল  আহত 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: