শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে ‘ট্যালেন্ট হান্ট’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ের ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ

2025-12-21T19:34:26+00:00
2025-12-21T19:34:26+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
শিক্ষা
শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে ‘ট্যালেন্ট হান্ট’
২৩ ডিসেম্বর থেকে নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৭০)
ফাইল ছবি
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ের ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (ডিএসএইচই) এবং ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও একক বিতর্ক ৩ ক্যাটাগরিতে অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। এতে অংশ নিতে অনলাইনে নিবন্ধন শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর থেকে। চলবে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। 

রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিনা রেজিস্ট্রেশন ফিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাগুলো জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। 


শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের সময় ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। 

নিবন্ধনের জন্য আলাদা তিনটি ওয়েবসাইট নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে চিত্রাঙ্কনের জন্য https://art.infostudents.com, কবিতা আবৃত্তির জন্য https://poem.infostudents.com এবং একক বা বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার জন্য https://debate.infostudents.com ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এ ছাড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের সংশ্লিষ্ট বিষয়ে দুই মাসের একটি অনলাইন প্রশিক্ষণও দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   শিক্ষার্থী  ট্যালেন্ট হান্ট  নিবন্ধন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: