দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

বিনোদন

বছরের শেষ প্রান্তে এসে ভারতীয় বিনোদন অঙ্গনে এল বিচ্ছেদের খবর। নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা

2025-12-22T10:44:53+00:00
2025-12-22T10:45:37+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বিনোদন
দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪ এএম  আপডেট: ২২.১২.২০২৫ ১০:৪৫ এএম
অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। ছবি : সংগৃহীত
বছরের শেষ প্রান্তে এসে ভারতীয় বিনোদন অঙ্গনে এল বিচ্ছেদের খবর। নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর।

রোববার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। পোস্টে শ্রীনন্দা জানান, জীবনের এই কঠিন সময়ে তিনি ও তার পরিবার ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান প্রত্যাশা করছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা হলেও এ বিষয়ে তিনি তার সদ্য প্রাক্তন স্বামী জেভ কিংবা তার মা- খ্যাতনামা নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর- কেউই কোনো মন্তব্য করবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন শ্রীনন্দা।
আরও পড়ুন

বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও অভিনেত্রীর লেখায় স্পষ্ট হয়ে উঠেছে ভাঙনের কষ্ট। তিনি ইঙ্গিত দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা সুখী মুহূর্তের ভিডিও বা ছবি দাম্পত্য জীবনের পুরো বাস্তবতা তুলে ধরে না।

শ্রীনন্দা শঙ্কর নৃত্যগুরু উদয় শঙ্কর ও মমতা শঙ্করের ধারার উত্তরসূরি হিসেবে নৃত্যজগতে নিজের অবস্থান তৈরি করেছেন। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও তিনি দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রীনন্দা। কলকাতায় ভারতীয় ও পার্সি- দুই রীতিতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরবর্তীতে তারা মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের সংসারে রয়েছে এক কন্যাসন্তান।

এএডি/


  বিষয়:   দাম্পত্য  জীবন  জনপ্রিয়  অভিনেত্রী 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: