ওয়েস্টার্ন লুকে নজর কাড়লেন অপু

সময়ের আলো ডেস্ক

বিনোদন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বরাবরই আলোচনায় থাকেন- কখনো অভিনয়ের জন্য, কখনো আবার স্টাইল ও ফ্যাশন সেন্সের কারণে। দীর্ঘদিনের সফল

2025-12-22T13:14:54+00:00
2025-12-22T13:14:54+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
ওয়েস্টার্ন লুকে নজর কাড়লেন অপু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ পিএম 
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বরাবরই আলোচনায় থাকেন- কখনো অভিনয়ের জন্য, কখনো আবার স্টাইল ও ফ্যাশন সেন্সের কারণে। দীর্ঘদিনের সফল ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। নতুন নতুন লুকে হাজির হয়ে তিনি নিয়মিতই ভক্তদের চমকে দেন।

সম্প্রতি ওয়েস্টার্ন-ফিউশন ঘরানার ফরমাল পোশাকে নিজেকে তুলে ধরেছেন অপু বিশ্বাস। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, শুভ্র সাদা রঙের স্টাইলিশ কোটে এক ভিন্ন আভিজাত্য ছড়াচ্ছেন তিনি। সঙ্গে মানানসই কানের দুল ও নেকলেস তার লুককে করেছে আরও আধুনিক ও পরিপাটি।

Advertisement
ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘তুমি যেমনটা পেতে চাও, নিজেকে ঠিক তেমনিভাবেই গড়ে তোলো।’ অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গে তার আত্মবিশ্বাসী উপস্থিতিও নজর কেড়েছে নেটিজেনদের।
আরও পড়ুন

গ্ল্যামারাস এই লুকে অপুকে দেখে মুহূর্তেই মন্তব্যে ভরে ওঠে তার পোস্ট। কেউ প্রশংসা করেছেন তার সৌন্দর্যের, কেউ আবার মুগ্ধতা প্রকাশ করেছেন চোখের চাহনিতে। এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ ছবিগুলো, মাশাআল্লাহ আপু।’ আরেকজন মন্তব্য করেন, ‘আমার হৃদয়ের আয়নায় শুধু আপনাকেই দেখি।’

উল্লেখ্য ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান অপু বিশ্বাস। এর আগে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে পথচলা শুরু হয়। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি নিয়মিতভাবে ঢাকাই সিনেমার পর্দায় কাজ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।

এএডি/
  বিষয়:   ওয়েস্টার্ন  অপু  অপু বিশ্বাস  অভিনেত্রী 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: