প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

কে হেবন দেশের ২৬তম প্রধান বিচারপতি, এই নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা ছিল তুঙ্গে। অবশেষে জানা গেল। কে হচ্ছেন দেশের প্রধান

2025-12-22T23:03:18+00:00
2025-12-22T23:03:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:০৩ পিএম   (ভিজিট : ৪০০)
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হতে যাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। সংগৃহীত ছবি
কে হেবন দেশের ২৬তম প্রধান বিচারপতি, এই নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা ছিল তুঙ্গে। অবশেষে জানা গেল। কে হচ্ছেন দেশের প্রধান বিচারপতি। বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হতে যাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। দেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই দেশের বিচার বিভাগের সর্বোচ্চ এ পদে নিয়োগ পেতে যাচ্ছেন তিনি। যে কোনও সময় তার নিয়োগের গেজেট প্রকাশিত হবে বলে জানা গেছে। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। 

সোমবার (২২ ডিসেম্বর) রাতে এই তথ্য জানা গেছে। যে কোনও সময় এ বিষয়ে গেজেট প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন আগামী ২৮ ডিসেম্বর। 

সংবিধান অনুযায়ী, ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরইমধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। 

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জুবায়ের রহমান চৌধুরী। 


জুবায়ের রহমান চৌধুরী : জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। 

২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   দেশের ২৬তম  প্রধান বিচারপতি  জুবায়ের রহমান চৌধুরী 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: