গ্ল্যামারাস নুসরাত ফারিয়ার বছর শেষের প্রতিক্রিয়া

সময়ের আলো ডেস্ক

বিনোদন

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিভিন্ন সময় অনেক বিষয়ে তর্ক-বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। বর্তমানে দেশের চেয়ে বিদেশের

2025-12-26T15:22:22+00:00
2025-12-26T15:22:22+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
বিনোদন
গ্ল্যামারাস নুসরাত ফারিয়ার বছর শেষের প্রতিক্রিয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৩:২২ পিএম 
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি : নুসরাত ফারিয়া
দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিভিন্ন সময় অনেক বিষয়ে তর্ক-বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। বর্তমানে দেশের চেয়ে বিদেশের মাটিতেই এখন বেশি সময় কাটাচ্ছেন নুসরাত। মাস কয়েক আগে ঢাকায় ফিরলেও বর্তমানে কানাডায় অবস্থান করছেন তিনি। বড়দিন এবং বছরের শেষ সময়টা ছুটির আমেজেই কাটাতে ব্যস্ত এই নায়িকা।  

এই টরোন্টো তো আবার ওটায়া- তুষারশুভ্র পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে আবার দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আরেক আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকেও। 

এরই মধ্যে নায়িকার এক স্টাইলিশ লুক নজর কেড়েছে তার ভক্তদের। শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ওটায়া থেকে প্রকাশ করা সেই ছবিতে নায়িকাকে দেখা মেলে খানিক উষ্ণ অবতারেই। অফ-শোল্ডার কালো গাউন, সঙ্গে খোলা চুলে নুসরাতের এই গ্ল্যামারাস লুক; যা ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ায়। সেই ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি’। 


এদিকে, কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বড়দিন এবং নতুন বছরের আমেজ তারা একসাথেই উদযাপন করছেন। ওটায়া থেকে প্রকাশ করা একটি ছবিতে দুই তারকাকে একসাথে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা এবং সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়। হাতে ছিল একটি সুন্দর ফুলের তোড়া। নুসরাতকে তার পাশে কালো শীতের পোশাকে দাঁড়িয়ে হাস্যোজ্বল অবস্থায় দেখা যায়। 

আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে তাদের একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে। যার আমন্ত্রণ জানিয়ে নুসরাত নিজেই একটি পোস্ট দিয়েছেন। বিদেশের মাটিতে এই দুই তারকার একসাথে ঘোরাঘুরি ও বছর শেষের উদযাপনের মুহূর্তগুলো এখন আলোচনায়। 

অন্যদিকে, লম্বা সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খানও। সেখানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিয়মিত একটি অনুষ্ঠান করছেন তিনি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   গ্ল্যামারাস  নুসরাত ফারিয়া  বছর শেষ  প্রতিক্রিয়া 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: