তারেক রহমানের জন্য আপাতত শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাওয়ার সুযোগ করে দিতে আপাতত রাজধানীর শাহবাগ ছেড়েছে ইনকিলাব

2025-12-27T09:53:11+00:00
2025-12-27T10:32:14+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
তারেক রহমানের জন্য আপাতত শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৩ এএম  আপডেট: ২৭.১২.২০২৫ ১০:৩২ এএম
শনিবার সকালে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।। ছবি: সংগৃহীত
শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাওয়ার সুযোগ করে দিতে আপাতত রাজধানীর শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। বেলা ১২টার পর আবার তারা শাহবাগ ব্লকেড করে অবস্থান নেবেন তারা।

জানা গেছে, বেলা ১১টায় ওসমান হাদির করব জিয়ারত করবেন তারেক রহমান। সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।

শনিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে তারা এই জায়গা ছেড়ে দিয়েছেন। ওসমান  হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে গেলে তারা ১২টার দিকে আবার অবস্থান কর্মসূচি পালন করবেন।

এরআগে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ঘোষণার পর শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতভর শাহবাগে অবস্থান নেন বিক্ষোভকারীরা। কনকনে ঠান্ডায় রাজপথেই রাত কাটান আন্দোলনকারীরা। 

তাদের দাবি, শরিফ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হয়নি। সরকার দ্রুত হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করতে পারলে অনির্দিষ্টকালের জন্য তাদের অবস্থান শাহবাগে থাকবে। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ওসমান হাদি  কবর জিয়ারত  বিএনপি  তারেক রহমান  শাহবাগ  ইনকিলাব মঞ্চ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: