রাজধানীতে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মিরপুরে নির্দেশ অমান্য করে ফোটানো আতশবাজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের

2026-01-01T02:36:08+00:00
2026-01-01T02:38:09+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
রাজধানীতে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ২:৩৬ এএম  আপডেট: ০১.০১.২০২৬ ২:৩৮ এএম  (ভিজিট : ২৩১)
মিরপুর-৭ এর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে নির্দেশ অমান্য করে ফোটানো আতশবাজিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে মিরপুর-৭ এর একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশের একটি বহুতল ভবনের একাংশ জুড়ে আগুন জ্বলছে।


এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   নিষেধাজ্ঞা  অমান্য  আতশবাজি  রাজধানী  বহুতল ভবন  আগুন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: