কুয়েতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সময়ের আলো ডেস্ক

প্রবাস

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুয়েত বিএনপি ও বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে কুয়েতে

2026-01-01T08:21:24+00:00
2026-01-01T08:21:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
কুয়েতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:২১ এএম 
কুয়েতের হাওয়াল্লি এলাকার আব্দুল্লাহ রাশেদ জিয়ারা মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুয়েত বিএনপি ও বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে কুয়েতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) এশার নামাজের পর কুয়েতের হাওয়াল্লি এলাকার আব্দুল্লাহ রাশেদ জিয়ারা মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি নেতাকর্মী ও কমিউনিটির সদস্যরা।

জানাজায় ইমামতি করেন বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি হাফেজ খতিব মাওলানা নুরুল আলম।

গায়েবানা জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 


গায়েবানা জানাজায় অংশ নেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সিনিয়র নেতা চুন্নু মোল্লা, সোয়েব আহমেদ প্রমুখ। 

আরআর


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: