ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক

2026-01-01T09:54:08+00:00
2026-01-01T10:46:14+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ এএম  আপডেট: ০১.০১.২০২৬ ১০:৪৬ এএম
প্রতীকী ছবি
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারের মৌচাক অংশে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে থানা পুলিশ।তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত দুজন হলেন, অটোরিকশাচালক নয়ন তালুকদারের (৭০) বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। তিনি যাত্রাবাড়ী ধলপুরে থাকতেন। মোটরসাইকেলচালক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত আশিক (২১)  দক্ষিণ মুগদার বাসিন্দা। তার বাবার ইব্রাহিম বাবু। গত বছর সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে সে।


রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ফ্লাইওভারের মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি ও মোটরসাইকেলের। এতে সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

আরআর


  বিষয়:   ফ্লাইওভার  সিএনজি  মোটরসাইকেল  নিহত 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: