জোড়া সুখবর দিলেন অধরা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউডের গ্ল্যামারাস চিত্রনায়িকা অধরা খান নতুন বছর শুরু করলেন ‘জোড়া সুখবর’ দিয়ে। দীর্ঘদিন ধরে কানাডার টরন্টোতে অবস্থান করা এই অভিনেত্রী

2026-01-01T15:00:13+00:00
2026-01-01T15:00:13+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আনন্দ সময়
জোড়া সুখবর দিলেন অধরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম 
অভিনেত্রী অধরা খান। ছবি : সংগৃহীত
ঢালিউডের গ্ল্যামারাস চিত্রনায়িকা অধরা খান নতুন বছর শুরু করলেন ‘জোড়া সুখবর’ দিয়ে। দীর্ঘদিন ধরে কানাডার টরন্টোতে অবস্থান করা এই অভিনেত্রী জানালেন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে তুলে ধরার পাশাপাশি দেশে ফিরে নতুন সিনেমার কাজও শুরু করেছেন, যার শুটিং হবে ইউরোপে।

কানাডায় বসে কাজের জন্য থেমে থাকেননি অধরা। সেখানে গিয়ে তিনি বিজ্ঞাপন এবং শোবিজ প্রজেক্টে নিজেকে যুক্ত করেছেন। গত বছরের শেষে, এক ওয়াটার পিউরিফায়ার বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। নতুন বছরের শুরুতে, অর্থাৎ ১২ জানুয়ারি থেকে আরও কিছু বিজ্ঞাপন শুটিংয়ের কাজ শুরু করবেন।

এছাড়া, অধরা একাধিক প্রজেক্টের অংশ হয়ে উঠেছেন, যার মধ্যে সবচেয়ে বড় খবর হলো- তিনি যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি চ্যালেঞ্জিং আন্তর্জাতিক প্রজেক্টে। এই প্রজেক্টের বিশেষত্ব হলো মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী লেখা, নির্মাণ এবং সম্পাদনার পুরো প্রক্রিয়া শেষ করতে হয়। অধরা বলেন, ‘এই ধরনের একটি চ্যালেঞ্জিং প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে আমি মনে করি, এটি আমার ক্যারিয়ারের জন্য একটি বড় পদক্ষেপ হবে।’
আরও পড়ুন

ইউরোপে নতুন সিনেমার শুটিংয়ের ব্যাপারে অধরা জানান, ‘দেশে ফিরে তিনটি সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি সিনেমার শুটিং ইউরোপের বিভিন্ন লোকেশনে হবে। যদিও এখনই সিনেমার বিস্তারিত বা সহশিল্পী সম্পর্কে কিছু বলা সম্ভব নয়, তবে এটি চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই দেশে ফিরে আমি কাজ শুরু করবো।’

এছাড়া, অধরার দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যা ইতিমধ্যে ডাবিং ও আনুষঙ্গিক কাজ শেষ করেছে। সিনেমাগুলো হলো সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ এবং জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’।

প্রবাসে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অধরা বলেন, ‘দেশে ফিরতে কোনো সমস্যা নেই, তবে ইন্ডাস্ট্রিতে কাজের চাপ কিছুটা কম ছিল। তাই আমি নিজের দক্ষতা বাড়ানোর জন্য প্রবাসে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। কানাডায় এসে আমি যেসব সুযোগ পেয়েছি, তা প্রত্যাশার চেয়েও অনেক ভালো। এখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও অনেক কাজ করছি, যা আমার ক্যারিয়ারের জন্য সহায়ক হবে।’

এএডি/


  বিষয়:   চিত্রনায়িকা  অধরা খান  অভিনেত্রী  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: