মোটরসাইকেলকে প্রাইভেটকারের ধাক্কার জেরে আইনজীবীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাঈম কিবরিয়া (৩৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবিকে মারধর করে হত্যার

2026-01-01T17:49:54+00:00
2026-01-01T17:49:54+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
রাজধানী
মোটরসাইকেলকে প্রাইভেটকারের ধাক্কার জেরে আইনজীবীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম 
মোটরসাইকেলকে প্রাইভেটকারের ধাক্কার জেরে আইনজীবীকে হত্যা। প্রতীকী ছবি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা লাগাকে কেন্দ্র করে নাঈম কিবরিয়া (৩৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবিকে মারধর করে হত্যার ঘটনা ঘটেছে। তিনি পাবনা জেলা জজকোর্টের আইনজীবী ছিলেন।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কিবরিয়াকে স্বজনরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ওই হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনে হিছড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক, ১০ নম্বর রোডে ওয়ালটন বাড়ির সামনে তাকে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

এসআই আরও জানান, নিহতের গলায়, হাত ও পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, নিহত নাঈম কিবরিয়ার খালাত ভাই, মো. রাকিবুল ইসলাম শামিম জানান, নাঈমের বাড়ির পাবনা সদর উপজেলার চকজয়েনপুর গ্রামে। তার বাবার নাম গোলাম কিবরিয়া। পাবনা জজকোর্টে শিক্ষানবিশ আইনজীবী ছিলেন নাঈম। তার মা আইরিন কিবরিয়া আওয়ামী লীগ সরকারের সময় পাবনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন। ২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের পরবর্তীতে নাঈমের নামে একটি মামলা হয়েছে পাবনা থানায়। এরপর থেকেই গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছিলেন নাঈম। 


তিনি আরও জানান, বুধবার রাত ১০টার দিকে নাঈমের ফোন থেকে তার ফোনে একটি কল আসে। তবে তখন নাঈম কোন কথা বলছিলেন না। শুধু হইচই শোনা যাচ্ছিল। পরবর্তীতে বারবার তার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। ঘণ্টাখানেক পর বসুন্ধরা আবাসিক এলাকার এক নিরাপত্তা কর্মী ফোন রিসিভ করে জানায়, কারা যেন আই ব্লকে নাঈমকে মারধর করে ফেলে রেখে গেছে। পরে তিনি সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বারিধারা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরবর্তীতে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

শামীম অভিযোগ করে বলেন, রাতে মব সৃষ্টি করে নাঈমকে মারধর করা হয়েছে। তবে কারা তাকে মারধর করেছে সেটি জানা নেই তাদের।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   রাজধানী  বসুন্ধরা আবাসিক  হত্যা  জজকোর্ট  আইনজীবী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: