ভারপ্রাপ্ত অধ্যক্ষ না করায় কক্ষে তালা দিলেন সহকারী অধ্যাপক

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ না করায় অধ্যক্ষের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১

2026-01-01T18:16:18+00:00
2026-01-01T18:16:18+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভারপ্রাপ্ত অধ্যক্ষ না করায় কক্ষে তালা দিলেন সহকারী অধ্যাপক
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম 
বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলতে দেখা যায়। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ না করায় অধ্যক্ষের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলতে দেখা যায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের নাম বেদারুল ইসলাম। তিনি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কলেজটিতে কর্মরত আছেন। 

শিক্ষকের এমন কাণ্ডে কলেজে উত্তেজনার সৃষ্টি হয় এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে সহকারী কম্পিউটারও বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালা খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, গত ৩০ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমের শেষ কর্মদিবস ছিল। কলেজ বন্ধ থাকায় এর আগে ২২ ডিসেম্বর গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সে অনুযায়ী আমিরুল ইসলাম দ্বায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার তিনি কক্ষে প্রবেশ করতে গেলে দেখতে পান বাইরে অন্য একটি তালা দেওয়া আছে।

অভিযুক্ত অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা তালা দিয়েছে তা আমি জানি না। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়ম হয়েছে। 

কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল আলমের কাছ থেকে চাবি নিয়ে তালা খুলে দিয়েছি।


ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম বলেন, আমি নিয়মতান্ত্রিকভাবেই গভর্নিং বডির নির্দেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছি। কলেজে প্রথম দিন প্রবেশ করতে গেলে রুমে কে তালা দেন বেদারুল আলম। পরে কম্পিউটার বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালা খুলে দেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এএ/জেডআই
  বিষয়:   মেহেরপুর  কলেজ  অধ্যক্ষ  সহকারী অধ্যাপক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: