অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অ্যাটর্নি জেনারেল পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে

2026-01-01T21:34:54+00:00
2026-01-01T21:34:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
অ্যাটর্নি জেনারেল পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ব্যক্তিগত কারণ উল্লেখ করে গত ২৭ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন তিনি। 


এর আগে গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছিলেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করবেন। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপি-মনোনীত প্রার্থী হিসেবে মো. আসাদুজ্জামান ইতোমধ্যে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ অবস্থায় অ্যাটর্নি জেনারেলের পদে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আজ প্রজ্ঞাপন জারি হলো।

এর আগে ২০২৪ সালের ১৩ আগস্ট মোহাম্মদ আরশাদুর রউফসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপর দুজন হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা ও মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক)। 
 
সময়ের আলো/এআর


  বিষয়:   অ্যাটর্নি জেনারেল  আরশাদুর রউফ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: