উত্তাল ইরান, বেশ কয়েকজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার

2026-01-01T21:59:10+00:00
2026-01-01T21:59:10+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
উত্তাল ইরান, বেশ কয়েকজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে পূর্ব ইরানের লোরদেগানে পুলিশ ও সশস্ত্র বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

মানবাধিকার সংস্থা হেঙ্গোও বেশ কয়েকজনের মৃত্যুর তথ্য জানিয়েছে। তারা বলেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে কয়েকজনকে হত্যা করেছে। গতকাল বুধবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনী বাসিজের এক সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া যায়। তার নাম আমিরহোসাম খোদায়ারি বলে জানা গেছে। এছাড়া আরও ১৩ জন আহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা হেঙ্গো জানিয়েছে, গতকাল বুধবার ইসফাহান প্রদেশে এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়।


আজ বৃহস্পতিবার ফার্স প্রদেশের মারভদাশতে বিক্ষোভ হয়। কেরমানশাহ, খুজেস্তান এবং হামেদান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।

ইরানে মূল্যস্ফীতি ৪০ শতাংশ ছাড়িয়েছে। এতে করে সেখানকার মানুষের জীবনব্যয় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা প্রথম বিক্ষোভ শুরু করেন। যা ধীরে ধীরে পুরো দেশে ছড়িয়ে পড়ছে সঙ্গে সহিংসতাও বাড়ছে।

এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়নের সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব দিয়েছে ইরান সরকার। তবে সংলাপে কি আলোচনা করা হবে সেটি স্পষ্ট নয়।

সময়ের আলো/এআর
  বিষয়:   ইরান  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: