কক্সবাজারে ছোট ভাইয়ের কোপে প্রাণ গেল বড় বোনের

উখিয়া প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের কুতুবদিয়ায় তাপসী দাশ (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই কালি চরণের (৩৫) বিরুদ্ধে। এ

2026-01-01T22:46:20+00:00
2026-01-01T22:46:20+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
কক্সবাজারে ছোট ভাইয়ের কোপে প্রাণ গেল বড় বোনের
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৪৬ পিএম   (ভিজিট : ১৭০)
কক্সবাজারে ছোট ভাইয়ের কোপে প্রাণ গেল বড় বোনের। প্রতীকী ছবি
কক্সবাজারের কুতুবদিয়ায় তাপসী দাশ (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই কালি চরণের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় পালানোর সময় ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরারছড়া জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তাপসী দাশ ওই এলাকার প্রভাত দাশের মেয়ে।

বলরাম নামে নিহতের এক স্বজন জানান, তাপসীর স্বামী মাছ ধরার জন্য গভীর সাগরে গেছে। তার স্বামীর বাড়িতে কালি চরণ থাকতো। তবে কেন বা কী কারণে খুন করেছে তা কেউ জানে না।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে শ্বশুর বাড়িতে রান্নাঘরে কাজ করছিলেন তাপসী। এসময় ঘাতক কালিচরণ ঘরে ঢুকে পেছন থেকে আকস্মিক তার ঘাড় ও মাথায় চারটি কোপ দেয়।


বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   কক্সবাজার  কুতুবদিয়া  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: