ইমনের কাছে মানিয়ে নেওয়াটাই ক্রিকেট

মেহেদী হাসান, সিলেট থেকে

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ওপেনিংয়ে ব্যাটিং করছেন পারভেজ হোসেন ইমন। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও সামলেছেন ইনিংস শুরুর দায়িত্ব। জাতীয় দলে সুযোগ পাওয়ার

2026-01-02T04:34:28+00:00
2026-01-02T04:34:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ইমনের কাছে মানিয়ে নেওয়াটাই ক্রিকেট
মেহেদী হাসান, সিলেট থেকে
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:৩৪ এএম 
পারভেজ হোসেন ইমন। ছবি : সংগৃহীত
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ওপেনিংয়ে ব্যাটিং করছেন পারভেজ হোসেন ইমন। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও সামলেছেন ইনিংস শুরুর দায়িত্ব। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরও একই দায়িত্ব সামলাতে দেখা গেছে তাকে। তবে এবার বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলা ইমন নিয়মিত ব্যাটিং করছেন চার নম্বরে, সঙ্গে সামলাতে হচ্ছে কিপিংয়ের দায়িত্বটাও। যা দলের জন্য বাড়তি পাওয়া।

ওপেনিংয়ে আক্রমণাত্মক খেলার স্বভাব থাকা সত্ত্বেও এবার মিডল অর্ডারের চাপ সামলাচ্ছেন মেন্টাল ও টেকনিক্যাল প্রস্তুতি নিয়ে। ইতিমধ্যেই দুটি ফিফটি তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও খেলেছেন ৩২ বলে ৪৪ রানের ইনিংস। খারাপ শট বা আউটের পর রিসেট করার মানসিকতা, দলের প্রয়োজন অনুযায়ী টেকনিক্যাল ফ্লেক্সিবিলিটি এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর দক্ষতা- সব মিলিয়ে ইমন নতুন দায়িত্বে নিজেকে খুঁজে নিচ্ছেন। এই দায়িত্ব শুধু চ্যালেঞ্জ নয়, দলের জন্যও গুরুত্বপূর্ণ অবদান। ওপেনিং থেকে চারে ব্যাট করা, ফর্মহীনতা কাটিয়ে ওঠা, সামনে বিশ্বকাপ- সেসব গল্পই শোনালেন সময়ের আলোকে।

প্রশ্ন : সবসময় আপনাকে ওপেনিংয়ে ব্যাটিং করতে দেখা যায়। এবার বিপিএলে খেলছেন চার নম্বরে। নতুন দায়িত্ব কেমন উপভোগ করেছেন?

ইমন : ভালো, ইনজয় করছি। একটু চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। আসলে চার নম্বরে আমি কখনো ওইভাবে খেলিনি। তো একটা নতুন দায়িত্ব। চেষ্টা করছি নিজের বেস্টটা দেওয়ার।

প্রশ্ন : আপনার উইকেটকিপিংটাও দুটি ম্যাচে দেখলাম বেশ ভালো কিছু গ্র্যাব ছিল, ভালো কিছু চেষ্টা ছিল। ডমেস্টিকেও হয়তো করছেন কমবেশি কিন্তু ওভাবে দেখা যায়নি। একাদশে থাকতে এই ব্যাপারটা একটা প্লাস পয়েন্ট কি না আপনার জন্য?

ইমন : অবশ্যই, একটা সেকেন্ড অপশন থাকা তো ভালো। চেষ্টা করছি যে এখানে একটা ভালো একটা অপরচুনিটি পেয়েছি, এই জিনিসটা যেন ভালোভাবে করতে পারি।

প্রশ্ন : চার নম্বরে তো অলরেডি দুটি ফিফটি পেয়েছেন। মানে এই যে নতুন দায়িত্বে মানিয়ে নেওয়া, এটার পেছনে আসলে আপনার অ্যাডজাস্টমেন্টটা কীভাবে আসছে? টেকনিক্যাল নাকি মেন্টাল বলবেন এই জায়গাটাতে?

ইমন : এখানে আসলে মেন্টাল বিষয়টা ছিল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। শুধু ওখানে (মাঠে) গিয়ে কীভাবে খেলতে হবে এই জিনিসটা চেষ্টা করছি আরকি। মানসিক প্রস্তুতি নিয়ে ওভাবে খেলব।

প্রশ্ন : মেন্টাল প্রিপারেশনের কথা বলছিলেন। এবার চার নম্বরে যে ব্যাট করবেন সিলেটে, টিম ম্যানেজমেন্ট থেকে মেসেজটা কী ছিল আসলে?

ইমন : আমি আসলে আমার টিম ম্যানেজমেন্টকে বলেছি যে, আমি এখানে কিছু ম্যাচ খেলতে চাই। তাই আমার টিম ম্যানেজমেন্ট ওই জিনিসটা আমাকে সাপোর্ট করেছে।

প্রশ্ন : সামনে বিশ্বকাপ। তার আগে কিপিং করা নিয়ে কার কাছ থেকে বেশি সাপোর্ট পেয়েছেন?

ইমন : হ্যাঁ, বিশ্বকাপকে সামনে রেখেই মূলত কিপিংটা ট্রাই করা। ওই কারণেই আসলে সাপোর্ট করছে। মিরাজ ভাই আছে, সোহেল স্যারসহ অনেকে সাপোর্ট করছে।

প্রশ্ন : এটা আসলে টেকটিক্যাল ফ্লেক্সিবিলিটি কি না ইলেভেনে? ফ্র্যাঞ্চাইজি হোক, ইলেভেনে হোক আপনি যে ওপেনে ব্যাট করতে পারছেন, চার নম্বরে ব্যাট করতে পারছেন এবং একটা হেলদি কম্পিটিশনও আছে। আপনারা একটা রোলে আপনি ওপেন করতে পারেন, চার নম্বরেও খেলতে পারেন, সাইফকে আমরা দেখছি ওপেন করতেছে, চার নম্বরে ব্যাট করতেছে। তো এইখানটাতে টেকটিক্যাল ফ্লেক্সিবিলিটিটা কেমন দেখেন?

ইমন : জি, আসলে এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। যে প্লেয়ারকে যখন যেখানে টিমের নিড ওখানে খেলতে পারাটা গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করছি আমি, আসলে এখনও বলব না যে আমি জিনিসটা অ্যাডাপ্ট করে ফেলেছি। শুধু চেষ্টা করছি নিজের বেস্টটা করার।

প্রশ্ন : ধরেন একটা বাজে শটে আউট হলেন আপনি, যেকোনো একটা ইনিংসে। ওখান থেকে ধরেন নিশ্চয়ই মানে মেজাজ খারাপ হবে, মন খারাপ লাগবে, এরকম একটা ফিলিং হবে। ওখান থেকে ফিরে আসার প্রসেসটা কি থাকে আপনার, যে পরের দিন আরেকবার ব্যাট করবেন?

ইমন : ওই জিনিসটা ওখানে ভুলে যাওয়াটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আর সেটা নিয়ে যদি বেশি চিন্তা করি তখন মাইন্ডসেটটা ওভাবে থাকে না। মাইন্ডসেটটা আস্তে আস্তে উইক হয়ে থাকে। তাই চেষ্টা করি যত আর্লি জিনিসটা ভুলে যাওয়ার।

প্রশ্ন : স্পিনটা তো এমনিতেই ভালো খেলেন, আপনি প্রক্রিয়াগতভাবে একজন আক্রমণাত্মক ওপেনার। এই দুটো আসলে ব্যালেন্স করেন কীভাবে? মানে সিচুয়েশনের ডিমান্ড আর আপনার এই যে ন্যাচারাল ইন্সটিংক্টটা, দুটো ব্যালেন্স করেন কীভাবে?

ইমন : হ্যাঁ, সিচুয়েশন বুঝতে হবে তখন। আসলে টিম কী চাচ্ছে বা সিচুয়েশন কী চাচ্ছে। কন্ডিশনটাও গুরুত্বপূর্ণ অনেক। কন্ডিশন কী? সো ওইভাবে আসলে ব্যাটিং করতে হবে।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   বাংলাদেশ প্রিমিয়ার লিগ  বিপিএল  জাতীয় দলের ওপেনার  পারভেজ হোসেন ইমন 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: